শিক্ষকরা নিয়মিত স্কুল আসেন না। পঁচা সব্জি দিয়ে মিড ডে মিল রান্না করা হয়। মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়।উপযুক্ত শ্রেণি কক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণির পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয় এমনই অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের কামার্তা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে রয়েছে চারজন সহকারী শিক্ষক ও দুইজন পার্শ্ব শিক্ষক।আজকে প্রধান শিক্ষক বিনয় কুমার রাম সহ একজন সহ শিক্ষককে স্কুলে দেখা গেলেও বাকি চার শিক্ষককে স্কুলে দেখা যাইনি। পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন। বাকি তিনজন শিক্ষক ছুটিতে রয়েছে বলে সাফাই দেন প্রধান শিক্ষক।
Related Posts
বেআইনি অস্ত্র সহ দুই যুবককে আটক করলেন মালদা পুলিশ
পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, মালদা জেলা পুলিশের। মোট ২ জন গ্রেফতার।উদ্ধার মোট ১৫টি অস্ত্র। ইংরেজবাজার…
Share this:
সীমান্তে দাঁড়িয়ে অটুট উৎসব: সিঙ্গাবাদের জমিদার বাড়ির পুজো
দেশভাগের বিভাজন রেখা টেনে দিয়েছে সীমান্ত, ভেঙে পড়েছে জমিদারি প্রথা, বদলেছে সময়। তবুও কাঁটাতারের মাত্র ৫০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা…
Share this:
বিশ্ব পরিবেশ দিবসে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের স্কুলে নদী সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়েও নানা কর্মসূচির মাধ্যমে…
