শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন। ABTA ও ABPTA, জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের কাছে ভোটকর্মী হিসেবে যে সকল শিক্ষক – শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আসন্ন লোকসভা নির্বাচনে নিযুক্ত হয়েছেন, তাঁদের উপযুক্ত নিরাপত্তা সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার।এদিন সকালে ABTA ও ABPTA এর শিক্ষক সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্বারস্ত হন। মূলত এ বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, ভোট কর্মী হিসেবে আমরা ভোটকেন্দ্রে যাই কিন্তু আমাদের সঠিক নিরাপত্তা থাকেনা। তাই নিরাপত্তার দাবিতে আজকের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন এবিটিএর জেলা সম্পাদক প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য শিক্ষকরা।
Related Posts
রাতারাতি বাগান ছেড়ে পালাল কর্তৃপক্ষ, চরম অনিশ্চয়তায় শ্রমিকরা
ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রায় ১২০০ চা শ্রমিক। অভিযোগ, কোনো…
Share this:
রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনের মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন মদন মিত্র
রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনের মধ্যে দিয়ে ময়নাগুড়িতে প্রচার শুরু করলেন মদন মিত্র। মঙ্গলবার দুপুরে জল্পেশ গেস্ট হাউসে ব্রেক…
Share this:
বসন্তের আমেজে মেতে উঠেছে জলপাইগুড়ি
কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি। শুক্রবার সকাল থেকেই ঝলমলে আকাশ। বৃষ্টিতে ভেজা ঘাস, তবে বসন্তের মাঝেই যেন…
