সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল বিলাসবহুল রিসোর্ট। অবশেষে প্রশাসনের তরফে সিল করে দেওয়া হয় রিসোর্টটি। জানা গিয়েছে, মাটিগাড়া ব্লকের অন্তর্গত চম্পাসরি গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি মৌজা এলাকায় রিসোর্টটি সরকারি খাস জমিতে তৈরি হয়েছে বলে খবর পান মাটিগাড়া ব্লক প্রশাসনের আধিকারিকরা। এরপর এদিন ওই এলাকায় গিয়ে রিসোর্টের গেটে তালা মেরে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এছাড়াও মহকুমা শাসকের দ্বারা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় ওই রিসোর্টে। মঙ্গলবার মাটিগাড়া ব্লকের বিডিও বিশ্বজিৎ দাস, ভূমিদপ্তরের আধিকারিক ও পুলিস প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ওই অবৈধ রিসোর্টটি সিল করে দেয়।
Related Posts
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হানা দেন মালদহ পুলিশের দল
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র উত্তম মার্ডি র্যাগিংয়ের শিকার হয়েই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তুলেছিল পরিবার। পুলিশে অভিযোগ…
Share this:
নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও…
Share this:
২৭তম বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল নকশালবাড়ি হ্যান্ডিকেপ ওয়েলফেয়ার সোসাইটি
২৭তম বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল নকশালবাড়ি হ্যান্ডিকেপ ওয়েলফেয়ার সোসাইটি। এদিন প্রথমে নকশালবাড়ি জুড়ে শোভাযাত্রার মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি…
