শিলিগুড়ি বিধান মার্কেটে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাদের দোকান ঘরের সম্পূর্ণ মালিকানা তাদের দেওয়া হোক।এই দাবি তুলে তিন দিনব্যাপী অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করলো বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি সহ ব্যবসায়ীরা।মঙ্গলবার থেকে বিধান মার্কেট প্রাঙ্গনে এই অবস্থান-বিক্ষোভ শুরু হয়।তিনদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে ব্যবসায়ী সমিতি।ব্যবসায়ীদের অভিযোগ,যে সময় এই বিধান মার্কেট তৈরি করা হয়েছিল সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তদের এই মার্কেটে জায়গা দিয়েছিলেন।তারপর RR দপ্তরের হাতে চলে যায় এই মার্কেট।কিছু ব্যবসায়ীদের সেই সময় পাট্টা দিয়েছিল RR দপ্তর। পরে এই মার্কেটের দায়িত্বভার তুলে দেওয়া হয় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে।ব্যবসায়ীদের অভিযোগ বারবার এভাবে এই মার্কেট হস্তান্তর হচ্ছে। এতে ব্যবসায়ীদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা রয়েছে।ফলে সমস্ত দোকানের সম্পূর্ণ মালিকানার দাবি তুলেছেন ব্যবসায়ীরা।
Related Posts
‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ দাবি করে আন্দোলনে নেমেছে বিরোধী দল
আর.জি করের ঘটনার প্রতিবাদ, অভিযুক্তদের শাস্তি ও ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ দাবি করে আন্দোলনে নেমেছে বিজেপি। বুধবার বড়জোড়া বিডিও অফিসের সামনে নির্দিষ্ট…
Share this:
আগামী দুদিন বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা
আগামী ২২ এবং ২৩ তারিখ শিলিগুড়িতে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। নতুন ইন্টেক ওয়েলের কাজ করার জন্য পানীয় জল পরিষেবা…
Share this:
প্লেন আকাশে না উড়ে রাস্তায় ছুটছে, হৈ চৈ ধুপগুড়িতে
রাস্তার উপরে আস্ত একটি বড় প্লেন। যেই প্লেন আকাশে ওড়ার কথা সেই প্লেন রাস্তায় দেখে মানুষ অবাক। প্রচুর মানুষ ভিড়…
