রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। এরপরই পথে নামলো টাস্ক ফোর্স।বৃহস্পতিবার সকাল থেকে শহর শিলিগুড়ির পাইকারি থেকে শুরু করে খুচরো মার্কেটগুলিতে হানা দেয় টাস্ক ফোর্সের একটি প্রতিনিধি দল। সবজি থেকে শুরু করে ফল কিসের কি দাম রয়েছে তা খতিয়ে দেখা হয় সরেজমিনে। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।এদিন সকালেই শিলিগুড়ির পাইকারি বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যরা।শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের প্রায় প্রতিটি দোকান ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। এরপরই সেখান থেকে বেরিয়ে চম্পাশাড়ি মার্কেট অবশেষে বিধান মার্কেটে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। কোন সব্জি কিংবা ফলের কি দাম তা খতিয়ে দেখা হয় এদিন। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, পাইকারি এবং খুচরোর মধ্যে বিস্তর ফাঁরাক নেই৷ তবে চার থেকে পাঁচ টাকার অন্তর অবশ্য রয়েছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাশ টানতে আগামীতেও নিত্য নজরদারি চলবে প্রতিটি বাজারেই এমনটাই স্পষ্ট করা হয়েছে টাস্ক ফোর্সের তরফে।
Related Posts
মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল ছাত্র পরিষদ
মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুলে ও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃনমূল ছাত্র…
Share this:
অভয়া কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আগামী চৌদ্দই আগস্ট শিলিগুড়িতে মশাল মিছিলের আয়োজন
অভয়া কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী চৌদ্দই আগস্ট শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মশাল মিছিলের আয়োজন করেছে সংগঠন The Night…
Share this:
বিরোধী দলনেতা অমিত জয়েনের নেতৃত্বে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি বিজেপি কাউন্সিলরদের
শহরের একাধিক নাগরিক সমস্যা ও বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি জমা দিলেন বিজেপির কাউন্সিলররা। শনিবার পুরনিগমের বিরোধী…
