মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়। বিজেপির পক্ষ থেকে দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়ি আটকে গাড়িতে ভাঙচুর এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দিনহাটার নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি প্রার্থীরা গাড়িতে করে বিডিও অফিস যাওয়ার পথে ত্রিবেণী এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের গাড়ি আটকে দিয়ে তাদের গাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানো হয় মোট চারটি গাড়িতে। মারধর করা হয় বিজেপি প্রার্থীদের।
Related Posts
আইটিআই কলেজে কাউন্সেলিং চলাকালীন টাকার অভিযোগে বি*তর্ক, বিক্ষো*ভে উত্ত*প্ত পরিবেশ
কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন আইটিআই কলেজে বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং চলাকালীন টাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে, কাউন্সেলিংয়ে আসা…
Share this:
অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী
জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই…
Share this:
অবসরের মুহুর্তে রক্তদানের আয়োজন করে নজির সৃষ্টি করলেন প্রামানিক বিদ্যালয়ের শিক্ষক
মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা প্রামানিক বিদ্যালয়ে অবসরের মুহুর্তে রক্তদানের আয়োজন করে নজির করলেন অংক শিক্ষক শ্রী সাধন কুমার পাল মহাশয়।…
