শিলিগুড়ি শহরে ক্রমাগত লোডশেডিং এর ঘটনার প্রতিবাদ করে হেরিকেন হাতে বিক্ষোভ মিছিলে সামিল হলো সিপিআইএম শিলিগুড়ি ২ নম্বর এরিয়া কমিটি। বৃহস্পতিবার শিলিগুড়ির হিলর্কাট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে হাতে হেরিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে হিলকার্ট রোড স্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। তীব্র তাপদাহে যেভাবে শহর জুড়ে লোডশেডিং হচ্ছে তাতে আমজনতা ভোগান্তির শিকার হচ্ছে। অবিলম্বে এই লোডশেডিং বন্ধ করতে হবে এই দাবি তুলে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও যদি সমস্যা সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেওয়া হয় সংগঠনের তরফে।
Related Posts
শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আইএএস আর বিমলা
শিলিগুড়ি পৌর নিগমে নতুন প্রশাসক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন আইএএস অফিসার আর বিমলা। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের…
Share this:
হকারদের সংসার বাঁচানো রুজি-রুটিতে রেলকের বাধা, বিক্ষোভে নামলেন স্টেশনের ব্যবসায়ীরা
কেউ চা বিক্রি করে, কেউ ঘুঘনি, আবার কেউ রুটি – সবজি বিক্রি করে কোনওমতে সংসারের হাল ধরেছেন। সেই রুজি –…
Share this:
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে পরিসেবা না পেয়ে বিক্ষোভ সহ ভাঙচুর
পরিষেবা না পেয়ে বিক্ষোভ রোগীর আত্মীয় পরিজনদের। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ। ঘটনায় মহিলা সহ একাধিক ব্যক্তিকে আটক করেছে মেডিকেল ফাঁড়ির…
