পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, দেবাংশু সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা। তার মধ্যেই এবার নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ শে জুন কোচবিহারের চান্দামারী প্রাণনাথ হাই স্কুলের মাঠে তার জনসভা রয়েছে। আর তার জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গের সঙ্গে কোচবিহার জেলায় বড়সড় ধাক্কা খেতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৭টি গ্রাম পঞ্চায়েত দখল করার পরেও লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় ভড়াডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের। তাই এবার একধারে পঞ্চায়েত নির্বাচন অন্যদিকে আগামী লোকসভা নির্বাচনের জন্য মাটি শক্ত করতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। সকাল ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি এই জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। বর্তমানে কোচবিহার জেলায় একটি জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেলিকপ্টারে করে তিনি সোজা চান্দামারী জনসভার স্থলে পৌঁছবেন বলে দলীয় সূত্রের খবর।
Related Posts
দালাল চক্র মেটাতে কোচবিহার মেডিকেল কলেজে চলছে অভিযান
কোচবিহার মেডিকেল কলেজে সক্রিয় দালাল চক্র। আজ কোচবিহার কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে মেডিকেল কলেজের ইমার্জেন্সি এবং আউটডোর বিভাগে চললো অভিযান।…
Share this:
দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মিছিলের, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দিনহাটায়
কোচবিহার: দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে মিছিল করল দলের কর্মীরাই। মঙ্গলবার সকালে এই ঘটনায় ভেটাগুড়ি ১ নং অঞ্চলে তৃণমূল…
Share this:
বামপন্থী সংগঠন ছেড়ে INTTUC-তে যোগ দিল ২৪ জন পৌর কর্মী
শহরের রাজনীতিতে বড় রদবদল। কোচবিহার পৌর শ্রমিক কর্মচারী সমিতির মোট ২৪ জন সদস্য বামপন্থী শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক…
