আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, বৃহস্পতিবার সন্ধ্যার পর মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৮/ ১০০ নম্বর বুথে বিজেপির বুথ মিটিং চলাকালীন বিজেপি কর্মীদের ওপর লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় যখম এক বিজেপির বুথ সভাপতি।উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। আহত ওই বিজেপির বুথ সভাপতি কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ৮/১০০ নম্বর বিজেপির বুথ সভাপতি রবীন্দ্র কার্জী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তুফানগঞ্জ থানায়। এই ঘটনার পর আজ ওই বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে যান নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী।
Related Posts
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দিনহাটায়। বিজেপির পক্ষ থেকে দিনহাটা দুই নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে…
Share this:
পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ
পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ। গীতালদাহ এক নং গ্রাম পঞ্চায়েতের ৬/২৯২ নং বুথে নির্দল…
Share this:
কোচবিহারের সিতাইয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা সহ গ্রেফতার ৫ জনের ডাকাত দল
বড়োসড়ো সাফল্য পেল সিতাই থানার পুলিশ। কালীপুজোর আগেই ডাকাতির ছক করতে গিয়ে, পাঁচজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সিতাই…
