উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যপালের পক্ষ থেকে মোট ১৪ জন সহ উপাচার্যকে নিয়ে আজ এই বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। ১৪ জনের মধ্যে ১৩ জন আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই বৈঠক ঘিরেই উত্তেজনা দেখা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ রাজ্যপাল অবৈধভাবে এই উপাচার্যদের নিয়োগ করেছেন। এরই প্রতিবাদে তারা এই বৈঠককেও অবৈধ বলে কটাক্ষ করেন। এরই বিরোধিতা করে এদিন তাদের এই বিক্ষোভ চলে। রাজ্যপালের কনভয় বিশ্ব বিদ্যালয়ে পৌঁছতেই তার কনভয় ঘিরে ছাত্র সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।
Related Posts
নতুন বছরের শুরুতেই কেমন থাকছে আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দফতর
শীতপ্রেমীরা ভেবেছিলেন, নববর্ষের উপহার হিসেবে শীত ফিরে পাবে তার পুরনো মেজাজ। আপাতত তাদের আশায় জল ঢেলে দিল আলিপুর আবহাওয়া দফতর।…
Share this:
স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রায় ৫০০ ডলারের বিশাল ছাড় দিচ্ছে
স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘Samsung Galaxy S26 Ultra’-এর দামে উল্লেখযোগ্য ছাড় ঘোষণা করেছে। ডিভাইসটির দাম ৫০০ ডলার পর্যন্ত কমিয়ে দেওয়া…
Share this:
উত্তর দিনাজপুরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ
রাজ্যের তালিকা প্রকাশের ছ’দিন পরও প্রকাশিত হয়নি উত্তর দিনাজপুর জেলার তালিকা।এখনো জানানো হয়নি কাউন্সিলিংয়ের দিনক্ষণ।প্রতিবাদে ডিপিএসসি’র সামনে অবস্থানে বসলো চাকরি…
