আগামী কাল রয়েছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল তা নিয়ে সারা দেশ জুড়ে রয়েছে উন্মাদনা। পিছিয়ে নেই কোচবিহার জেলা। ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জয়ী হয় তারপর দ্বিতীয়বার ২০১১ সালে বিশ্বকাপ জয়ী হয় ভারত। ২০২৩ শে আবার ভারত বিশ্বকাপ ফাইনালে পদার্পণ করেছেন। এবার যেন এই কাপ ভারতের কাছে থাকে সেই আস্থা নিয়ে আজ কোচবিহার মদনমোহন মন্দিরে কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ১৫ টি প্লেয়ার এর নামে ১৫ টি ফল দিয়ে পুজো দেওয়া হয়। দেখা গেছে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার সাথেই বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিলেন ইন্ডিয়া সেই সময় অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী,আবারও ২০২৩ সালে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া ফাইনাল। ২০২৩ এর বিশ্বকাপ ফাইনাল খেলাতে যেনো কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে এই সংস্থার পক্ষ থেকে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেওয়া হচ্ছে এবং সেখানে ওয়ার্ল্ড কাপ ও ক্রিকেট বল সহ ভারতের পতাকা এবং ইন্ডিয়ান জার্সি পড়ে তারা এই পুজোতে সামিল হয়েছেন।
Related Posts
পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে আবারো ১০ নম্বর জাতীয় সড়কে লিকুভির এলাকায় ধস
বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাত হয়ে চলেছে যার কারণে ইতিমধ্যেই পাহাড়ে বেশ কিছু জায়গায় ধসের খবর…
Share this:
ইয়ামাহা বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে তার চাঞ্চল্যকর ইয়ামাহা প্যাভিলিয়ন লঞ্চ করেছে
ইয়ামাহা বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট (বিআইসি) এর ইয়ামাহা প্যাভিলিয়নের সাথে ভারতীয় জিপি-তে তাদের আধিপত্য বিস্তারে তৈরি। ২২-২৪ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে,…
Share this:
লোকসভা নির্বাচনে মোহন শর্মার সমর্থন কে কেন্দ্র করে বড় প্রশ্ন রাজনীতিক মহলে
তার কাছে সবাই এসেছে কিন্ত তিনি এখনও কাকে সমর্থন করবেন বলে সিদ্ধান্ত নেননি সে হচ্ছে ডুয়ার্সের অন্যতম হেভিওয়েট নেতা মোহন…
