প্রকল্পের কাজ শুরু হতে চলেছে

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মত বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা। তা রাজ্যের পালাবদলের পরেই কেন্দ্র সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা যাচ্ছে শুরু হবে আয়ুষ্মান ভারতপ্রকল্প। এই কার্ডের আন্ডারে আপনি রাজ্যস্বত্ব দপ্তর জানিয়েছে বাংলায় মোট এক কোটি 46 লক্ষ পড়িবার এই সুবিধা পেতে চলেছেন। চলতি মাস থেকে শুরু হয়ে যাবে এই স্বাস্থ্য বিমার কার্ড। মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরে বসেই অনলাইনে জেনে নিতে পারবেন আপনি আয়ুষ্মান ভারত প্রকল্প পাওয়ার যোগ্য কি না।

যোগ্যতা যাচাইয়ের জন্য প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in-এ যেতে হবে। স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর ফোনে আসা ‘OTP’ দিয়ে লগ ইন করতে হবে।

স্ক্রিনে প্রকল্পের নাম, রাজ্যের নাম, জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনও সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে। আধার নম্বর দিয়েই ভেরিফিকেশন হবে। স্ক্রিনে আসা ক্যাপচা কোড দিতে হবে। আর তাতেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জানতে পারবেন আপনার নাম এই স্কিমে রয়েছে কি না।