অ্যামাজন ও ফ্লিপকার্ট-এ এবার ইয়েজদি রোডস্টার রেড উলফ

জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস তাদের ইয়েজদি রোডস্টার রেড উলফ এবার অ্যামাজন ডট ইন ও ফ্লিপকার্ট-এর মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ করেছে। এর ফলে শোরুমের পাশাপাশি ভারতের বিভিন্ন শহরের গ্রাহকরা অনলাইনেও বাইকটি কিনতে পারবেন, যেখানে অর্ডার ও ডেলিভারিতে অনুমোদিত ডিলাররা সহযোগিতা করবেন।

ইয়েজদি-র ১৯৭০-এর দশকের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত রোডস্টার রেড উলফ-এ রয়েছে গাঢ় লাল ফিনিশ, ক্রোম ডিটেইলিং ও রোডস্টার ডিজাইন। এতে 350 আলফা 2 লিকুইড-কুলড ইঞ্জিন, ৬-স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, ডুয়াল-চ্যানেল এবিএস এবং ১২.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সংস্থার দাবি, এর রেঞ্জ ৩৫০ কিলোমিটারের বেশি। জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস -এর সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা জানান, ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধতার ফলে রেড উলফ আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছবে।

বাইকটির দাম ২,০৯,৯৫০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। অনলাইনে বুকিংয়ের পর স্থানীয় অনুমোদিত ডিলার বাকি অন-রোড পেমেন্ট, রেজিস্ট্রেশন, ইনস্যুরেন্স ও হ্যান্ডওভার সম্পন্ন করবেন। Ownership Assurance Program-এর অধীনে রয়েছে চার বছর/৫০,০০০ কিমি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, সর্বোচ্চ ছয় বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি, আট বছর রোডসাইড অ্যাসিস্ট্যান্স এবং পাঁচ বছর পর্যন্ত এএমসি সুবিধা।