দক্ষিণ মালদা মহিলা মোর্চার উদ্যোগে ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচির আওতায় মানিকচকের এএনএম ও আইসিডিএস কর্মীদের সম্মাননা জানানো হল। মানিকচক ব্লক কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩৭০ জন মহিলা কর্মীর হাতে স্মারক ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা মহিলা মোর্চার সভাপতি সুতপা সেনগুপ্ত, মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডলের প্রতিনিধি অশোকা মণ্ডল চৌধুরী, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মণ্ডল, সহ-সভাপতি পল্লবী মণ্ডল-সহ মহিলা মোর্চার অন্যান্য নেত্রী ও কর্মীরা।
অনুষ্ঠানে এএনএম ও আইসিডিএস কর্মীদের পরিষেবার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
