বিদেশের মাটিতে বাংলার সুর, ‘বন্দে মাতরম’-এ বিধানসভার স্পিকার

আমেরিকার আটলান্টায় ভারতের কনসুলেট জেনারেলের উদ্যোগে উদযাপিত হল ‘পশ্চিমবঙ্গ দিবস’। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য ও পরম্পরা তুলে ধরা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।

অনুষ্ঠানে আমেরিকায় বসবাসকারী বাঙালি ও ভারতীয় প্রবাসীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। স্পিকার রথীন্দ্র বসু প্রবাসী ভারতীয়দের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রদ্ধার সঙ্গে ‘বন্দে মাতরম গান করেন।

২৩শে সেপ্টেম্বর আটলান্টার ভারতীয় কনসুলেটের তরফে ‘এক্স-এ জানানো হয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করতেই এই আয়োজন। এর আগে কনসাল জেনারেল ডঃ সুমিত শেঠ স্পিকারকে স্বাগত জানান। বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক আরও শক্তিশালী করা এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হয়।