দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে বুলডোজার চলেছে। এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়েছিল।
সেদিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলাতেই বড় নির্দেশ দেয় আদালত। আমতলার পার্টি অফিসে বুলডোজার চলতেই হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে মামলার শুনানি শুরু হয়।
শুনানিতে জোরালো সওয়াল করেন লিপস অ্যান্ড বাউন্ডসের আইনজীবী কিশোর দত্ত। পাল্টা দেন রাজ্যের আইনজীবীও। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি নতুন করে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।
