ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি খাতের ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এবং শীর্ষস্থানীয় এআই ডেভেলপার ও প্রযুক্তি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কগনিজেন্ট (ন্যাসডাক: CTSH), আজ অ্যাক্সিস ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য কগনিজেন্টের অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর সফল বাস্তবায়ন এবং তা চালু হওয়ার কথা ঘোষণা করেছে।
এএমএস ২.০ হলো একটি কাঠামোগত এবং যৌথভাবে পরিচালিত কর্মসূচি, যা ডেলিভারি গভর্ন্যান্স জোরদার করতে, অপারেশনাল ধারাবাহিকতা উন্নত করতে এবং অ্যাপ্লিকেশন সাপোর্ট সার্ভিসেস জুড়ে অটোমেশনের ব্যবহার দ্রুত বাড়াতে ডিজাইন করা হয়েছে। অটোমেশন-ভিত্তিক অনুশীলনের ওপর ভিত্তি করে তৈরি এই মডেলটির লক্ষ্য হলো গভর্ন্যান্স, কমপ্লায়েন্স এবং অপারেশনাল ডিসিপ্লিনের ওপর বিশেষ জোর দিয়ে পরিষেবাটির নির্ভরযোগ্যতা ও খরচ সাশ্রয় উন্নত করার পাশাপাশি উৎপাদনশীলতা, স্কেলবিলিটি এবং মানসম্মত প্রক্রিয়া নিশ্চিত করা।
অ্যাক্সিস ব্যাংকের নেতৃত্বে পরিচালিত এএমএস ২.০ উদ্যোগটি ব্যাংকের বৃহত্তর প্রযুক্তি রূপান্তর যাত্রার একটি অন্যতম প্রধান ভিত্তি। এই সহযোগিতাটি একটি স্কেলবিলিটি সম্পন্ন, স্থিতিস্থাপক এবং ভবিষ্যৎমুখী আইটি অপারেটিং মডেল তৈরিতে অ্যাক্সিস ব্যাংকের স্ট্র্যাটেজিক ফোকাসকে ফুটিয়ে তোলে, যা ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করে, সিস্টেমের নির্ভরযোগ্যতা বাড়ায় এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং প্ল্যাটফর্মগুলোতে একটি দুর্দান্ত স্টেকহোল্ডার অভিজ্ঞতা দেয়।
পাঁচ বছরের একটি চুক্তির অধীনে, কগনিজেন্ট ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে সিস্টেম সহায়তা দেওয়ার জন্য অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এর মধ্যে রয়েছে—ব্রাঞ্চ অ্যান্ড অপারেশনস, কার্ডস, কর্পোরেট ব্যাংকিং অ্যান্ড ট্রেজারি, কোর প্ল্যাটফর্মস অ্যান্ড পেমেন্টস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, রিটেল অ্যান্ড হোলসেল ব্যাংকিং এবং ডেটা প্ল্যাটফর্মস অ্যান্ড ইন্টিগ্রেশন।
এই সহযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে অ্যাক্সিস ব্যাংকের ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড রিটেইল অপারেশনসের গ্রুপ হেড অবিনাশ রাঘবেন্দ্র জানিয়েছেন, ‘আমাদের কাজের ব্যবস্থাকে আরও শক্তিশালী, বড় পরিসরে সহজে ব্যবহারযোগ্য এবং স্বয়ংক্রিয় করে তোলার যে প্রচেষ্টা অ্যাক্সিস ব্যাংক চালাচ্ছে, তার একটি বড় পদক্ষেপ হলো এই এএমএস ২.০ চালু করা। আমাদের জটিল সফটওয়্যার সিস্টেমগুলো টিকিয়ে রাখতে এই রূপান্তরের সময় কগনিজেন্ট ব্যাংকের পাশে থেকে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ব্যাংকের ব্যবসা ও প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং কাজের গতি বাড়াতে আমরা অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর ক্ষেত্রে কগনিজেন্টের সঙ্গে এই কাজ চালিয়ে যেতে উন্মুখ হয়ে রয়েছি।'”
এশিয়ান প্যাসিফিক অ্যান্ড জাপানের কগনিজেন্টের প্রেসিডেন্ট গণেশ আইয়ার বলেছেন, “অ্যাক্সিস ব্যাংকের এএমএস ২.০ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। রান স্টেবিলিটি ও দক্ষতা উন্নত করার জন্য শৃঙ্খলিত পরিষেবা ডেলিভারি, গভর্ন্যান্স-নেতৃত্বাধীন অপারেশনস এবং অটোমেশনের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে ব্যাংকের অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা পূরণে আমাদের টিম প্রতিশ্রুতিবদ্ধ।”
