উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দেশের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার প্রস্তুতকারী সংস্থা হিরো মোটোকর্প নিয়ে এসেছে চার দিনের বিশেষ আয়োজন ‘হিরোৎসব’ । আগামী ১ থেকে ৪ নভেম্বর, ২০২৬ পর্যন্ত দেশজুড়ে চলবে এই বিশেষ অফার ও আকর্ষণীয় পুরস্কারের সুযোগ। সংস্থার দেশব্যাপী উৎসব প্রচারাভিযান ‘হিরো সঙ্গ তিওহার হ্যায় হর কহী’-এর ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি হিরো মোটোকর্পের মোটরসাইকেল ও স্কুটার বিভাগে নতুন ও আপডেটেড ১২টি মডেল বাজারে আসার পর ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। ডিলারশিপগুলিতে ক্রেতাদের ভিড় এবং গাড়ির চাহিদা বৃদ্ধির মধ্যেই ‘হিরোৎসব’-এর মাধ্যমে কেনাকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে সংস্থা।
এই চার দিনের বিশেষ আয়োজনে ক্রেতাদের জন্য থাকছে হিরো টু-হুইলার ও সোনার কয়েন-সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ। পাশাপাশি, ১০০ শতাংশ পর্যন্ত ফিনান্স, ২,২২২ টাকা থেকে শুরু ইএমআই এবং নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও পাওয়া যাবে। নির্দিষ্ট ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক এবং নির্দিষ্ট মডেলে সর্বোচ্চ ৬,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট সাশ্রয়ের সুযোগও থাকছে।
এই উদ্যোগ প্রসঙ্গে হিরো মোটোকর্পের ইন্ডিয়া বিজনেস ইউনিটের চিফ বিজনেস অফিসার আশুতোষ ভার্মা বলেন, “উৎসবের মরশুমে গ্রাহকদের কাছ থেকে পাওয়া আস্থা ও উৎসাহে আমরা অভিভূত। আমাদের ১২টি নতুন ও আপডেটেড মডেলের প্রতি ক্রেতাদের সাড়া অত্যন্ত ইতিবাচক। গ্রাহকদের এই উৎসবের আনন্দকে আরও স্মরণীয় করে তুলতেই ‘হিরোৎসব’-এর আয়োজন। আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধার মাধ্যমে যাঁরা হিরোর নতুন টু-হুইলার কিনতে চাইছেন, তাঁদের জন্য এই উদ্যোগ বাড়তি আনন্দ নিয়ে আসবে।”
ক্রেতারা নিকটবর্তী হিরো মোটোকর্পের অনুমোদিত ডিলারশিপে গিয়ে অথবা সংস্থার ডিজিটাল রিটেল প্ল্যাটফর্মের মাধ্যমে বুকিং করে এই অফারগুলির সুবিধা নিতে পারবেন। তবে বিশেষ সুবিধাগুলি পাওয়া যাবে শুধুমাত্র ১লা থেকে ৪ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
‘হিরো সঙ্গ তিওহার হ্যায় হর কহী’, উৎসবের মেজাজে হিরো
