বন্ধন মিউচুয়াল ফান্ড ‘বন্ধন নিফটি কমোডিটিস ইনডেক্স ফান্ড’ চালু করার কথা ঘোষণা করেছে। এটি একটি ওপেন-এন্ডেড স্কিম, যা ‘নিফটি কমোডিটিস ইনডেক্স’-কে অনুসরণ করে। এই ফান্ডটি বিনিয়োগকারীদের তেল ও গ্যাস, ধাতু ও খনি, বিদ্যুৎ, নির্মাণ সামগ্রী এবং রাসায়নিক খাতের কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত পোর্টফোলিও-র মাধ্যমে কমোডিটি সেক্টরে বিনিয়োগের সুযোগ করে দেয়। এই নতুন ফান্ডের অফার বা এনএফও শুরু হবে সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ তারিখে এবং শেষ হবে বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২৬ তারিখে। অনুমোদিত মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আরআইএ, অনলাইন প্ল্যাটফর্ম অথবা সরাসরি https://bandhanmutual.com/nfo/bandhan-nifty-commodities-index-fund/ ওয়েবসাইটের মাধ্যমে এই ফান্ডে বিনিয়োগ করা যাবে।
এই নতুন ফান্ড চালু প্রসঙ্গে বন্ধন এএমসি-এর সিইও বিশাল কাপুর বলেন, “বহু শতাব্দী ধরে অর্থনৈতিক অগ্রগতির মূলে রয়েছে কমোডিটি বা পণ্যসমূহ, এবং উন্নয়নের প্রতিটি নতুন পর্যায়ে এদের গুরুত্ব ক্রমাগত পরিবর্তিত ও বিকশিত হচ্ছে। বর্তমানে ভারতের পরিকাঠামোগত সম্প্রসারণ, উৎপাদন খাতের উচ্চাকাঙ্ক্ষা, ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা এবং এআই ও ডেটা সেন্টারের প্রসার এসবই কমোডিটির নতুন নতুন চাহিদার উৎস তৈরি করছে। একই সঙ্গে, কমোডিটি উৎপাদনের সক্ষমতা বাড়ানো একটি দীর্ঘমেয়াদী ও প্রচুর পুঁজি সাপেক্ষ প্রক্রিয়া; যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত এবং সক্ষমতাসম্পন্ন কোম্পানিগুলোর জন্য সুবিধাজনক হতে পারে। ‘বন্ধন নিফটি কমোডিটিস ইনডেক্স ফান্ড’ বিনিয়োগকারীদের এমন সব কোম্পানির বৈচিত্র্যময় পোর্টফোলিও-তে অংশগ্রহণের সুযোগ দেয়, যা এই প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলোর সঙ্গে যুক্ত।”
‘বন্ধন নিফটি কমোডিটিস ইনডেক্স ফান্ড’ কমোডিটি ভ্যালু চেইন-এর বিভিন্ন পর্যায়ে কর্মরত কোম্পানিগুলোকে একটি একক বিনিয়োগের আওতায় নিয়ে আসে। যেসব বিনিয়োগকারীর ইতিমধ্যে একটি সুসংহত ও বৈচিত্র্যময় মূল পোর্টফোলিও রয়েছে এবং যারা এখন কমোডিটি-নির্ভর ইকুইটিতে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য এই ফান্ডটি আকর্ষণীয় হতে পারে।
