কলকাতার মিক্সোলজিস্টদের জন্য Bar Maestro contest

অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্ট্রিলার্স লিমিটেড (এবিডি)-এর লাক্সারি ও সুপার-প্রিমিয়াম স্পিরিটস শাখা ‘এবিডি মেস্ট্রো প্রাইভেট লিমিটেড’, তাদের দেশব্যাপী বারটেন্ডিং প্রতিযোগিতা ‘বার মেস্ট্রো’-র দ্বিতীয় রাউন্ড শুরু করেছে। ভারতের সাতটি শহর থেকে ৩৫০টিরও বেশি আবেদন জমা পড়ার পর এই ধাপের সূচনা হলো। Tulleeho Beverage Academy-র সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬০ জন বারটেন্ডারকে শর্টলিস্ট করা হয়েছে, যাঁদের তৈরি অনন্য পানীয় এখন ফিনালেতে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে। প্রথম পর্বেই এই প্রতিযোগিতাটি অনলাইন দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে এবং ইনস্টাগ্রামে ৭.৬ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।

প্রথম চ্যালেঞ্জটিতে প্রতিযোগীদের WOODBURNS Contemporary Indian Whisky ব্যবহার করে একটি মৌলিক হাইবল ককটেল তৈরি করতে বলা হয়েছিল। যেখানে তাঁদের সৃষ্টিশীলতা, কারিগরি দক্ষতা এবং পানীয়টির পিছনের গল্প পরিবেশনের উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। এই প্রতিযোগিতায় অন্যতম সেরা শহর হিসেবে উঠে এসেছে কলকাতা। এখানকার বারটেন্ডাররা কাসুন্দি, গোবিন্দভোগ চাল, ঝর্ণা ঘি, পাঁচফোড়ন এবং নলেন গুড়ের মতো ঐতিহ্যবাহী উপকরণ ব্যবহার করে বাংলার রন্ধনশৈলীকে আধুনিক ককটেলের সঙ্গে দারুণভাবে মিশিয়ে দিয়েছেন।

এবিডি মেস্ট্রোর ম্যানেজিং ডিরেক্টর বিক্রম বসু বলেন, “বার মেস্ট্রো প্রতিযোগিতায় এমন অভূতপূর্ব সাড়া পাওয়ার ঘটনা ভারতের বারটেন্ডিং জগতের বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রতিযোগীরা যেভাবে তাঁদের স্থানীয় সংস্কৃতি ও উপাদানকে কেন্দ্র করে ককটেলের গল্প ফুটিয়ে তুলেছেন, তা মুগ্ধ করার মতো।” প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের বিচারকের দায়িত্বে থাকবেন শিল্প বিশেষজ্ঞ সঞ্জয় ঘোষ এবং শ্রেনিক অবলানী। তাঁরা কলকাতার ১৬০ জন শর্টলিস্টেড প্রতিযোগীর মধ্য থেকে দু’জনকে ফিনালের জন্য নির্বাচিত করবেন। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্বের অংশ হিসেবে আগামী ১৯ অগাস্ট অনুষ্ঠিত হবে ‘বার টেকওভার’ এবং ২০ অগাস্ট বসবে ‘গ্র্যান্ড ফিনালে’-র আসর, যেখানে ভারতের প্রথম ‘বার মেস্ট্রো চ্যাম্পিয়ন’-এর মুকুট পরানো হবে বিজয়ীকে। কলকাতার সাধারণ পানীয়প্রেমীরা ২৭ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত শহরের অংশগ্রহণকারী আউটলেটগুলোতে এই শর্টলিস্ট করা দুর্দান্ত ককটেলগুলোর স্বাদ নেওয়ার সুযোগ পাবেন।