Barista Coffee-র কলকাতার সল্টলেকে নতুন ক্যাফে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় কফি চেইন Barista Coffee কলকাতার সল্টলেকে তাদের সপ্তম এবং দেশজুড়ে ৫৫৫তম ক্যাফে চালুর মাধ্যমে নিজেদের ব্যবসার পরিধি আরও বাড়াল। নতুন এই আউটলেটটি এমন এক অভিনব হাইব্রিড ক্যাফে ফরম্যাটে তৈরি করা হয়েছে, যেখানে সুস্বাদু খাবার ও পানীয়ের পাশাপাশি কাজ, মিটিং এবং পারস্পরিক আলোচনার জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে।

নতুন এই ক্যাফেতে সিগনেচার ড্রিংকস, প্রোটিন কফি, মাচা এবং বাবল টি-এর মতো পানীয়ের বিশাল সংগ্রহ রয়েছে। এর পাশাপাশি জিভে জল আনা স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা, রোল এবং ইংলিশ ব্রেকফাস্টের মতো খাবারও পাওয়া যাবে। কফিপ্রেমী থেকে শুরু করে রিমোট ওয়ার্কার সকল প্রফেশনালদের জন্যই এখানে আড্ডা বা কাজের দারুণ পরিবেশ রয়েছে।

এই বিশেষ মাইলফলক উপলক্ষে Barista Coffee-র সিইও রজত আগরওয়াল বলেন, “৫৫৫টি ক্যাফের মাইলফলক স্পর্শ করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের গ্রাহকদের আস্থা, টিম ও অংশীদারদের নিষ্ঠার ফলেই আজ আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি।”

তিনি আরও জানান, “আমরা শুধু ব্যবসার পরিধিই বাড়াচ্ছি না, বরং নতুন বাজারে পৌঁছে যাওয়া এবং দারুণ কফির মাধ্যমে মানুষদের এক সুতোয় বেঁধে ফেলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের গ্রাহক, কর্মী এবং ফ্র্যাঞ্চাইজি অংশীদারদের জানাই আন্তরিক ধন্যবাদ। ব্যারিস্তায় প্রতিটি কাপের সঙ্গেই জড়িয়ে থাকে একটি করে সুন্দর গল্প, আর ৫৫৫টি ক্যাফে নিয়ে আমরা আগামী দিনেও এই পথচলা অব্যাহত রাখব।”