কোচবিহার দুই নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্ষিতা অসুস্থ নাবালিকার সঙ্গে আজ দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। গত ১৮ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী ওই নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার দুদিন পর কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে চিকিৎসাধীন অবস্থায় খুঁজে পাওয়া যায়। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজে ওই নাবালিকার চিকিৎসা চলছে। বিজেপি নেতা রাহুল সিনহা আজ ওই ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত বিজেপি কর্মীরা আহত হয়েছে এবং নিহত হয়েছে সেই সমস্ত বিজেপি কর্মী এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল সিনহা।
Related Posts
তৃণমূল যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি
লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিদ্দিক…
Share this:
উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ কোচবিহারের প্রতীচী রায় তালুকদার
প্রকাশিত হলো এ বছরের উচ্চমাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকে…
Share this:
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেটে নেওয়ার অভিযোগ
রাজ্যজুড়ে চলা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেটে বা ঢেকে দেওয়ার অভিযোগ উঠে চাঞ্চল্য তৈরি…
