শতবর্ষ প্রাচীন দিনহাটা বার অ্যাসোসিয়েশনে শুরু হলো নির্বাচন। শনিবার সকাল ১১ টা থেকে বার অ্যাসোসিয়েশনে নির্বাচন শুরু হয় চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা করছেন দুই আইনজীবী হরিহর রায় সিংহ এবং অভিজিৎ চাকি। সভাপতি সম্পাদক সহ মোট ১৭ টি আসনের জন্য প্রতিদ্বন্দিতা করছে ৩৪ জন। সদস্য সংখ্যা ১১০ জন। এদিন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচন শুরু হয়।এক পক্ষ নিজেদেরকে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করলেও আরেক পক্ষ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোন রকম রাজনীতির রং নেই তাদের মধ্যে। তবে একদিকে যেমন তৃণমূল মনোভাবাপন্ন আইনজীবীরা রয়েছেন, অন্যদিকে তাঁদের হারাতে বাম-বিজেপি জোট তৈরি করেছে।
Related Posts
মাথাভাঙার পশ্চিমপাড়া এলাকায় সারের দোকানে হানা দেন পুলিশ
আলু এবং তামাকের মরশুমে বিভিন্ন সারের দোকানগুলি বেশি দামে সার বিক্রি করছে কৃষকদের কাছে এবং সারের কালোবাজারি চলছে বলে অভিযোগ।…
Share this:
আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”
মাটিগাড়ার একটি হোটেলে ইস্টান হিমালয়ান ট্রাভেল এন্ড টুর অপারেটর এসোসিয়েশন আয়োজিত সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট” আগামীকাল থেকে শুরু হতে চলেছে।…
Share this:
১১ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা
১১ দফা দাবির ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় স্মারকলিপি জমা দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়েজ ইউনিয়ন। বুধবার সংগঠনের নেতৃত্বরা…
