উৎসবের মরসুমে পশ্চিমবঙ্গ গাঁথা হয়ে থাকে অসংখ্য বিশেষ মুহূর্তের সুতোয়। এই মরসুম জাঁকজমকপূর্ণ উদ্যাপনের যতটা, ছোট ছোট জিনিসেরও ঠিক ততটাই – পারিবারিক রীতি, প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে থাকার আনন্দ, কাছের মানুষদের সঙ্গে কাপের পর কাপ চায়ে জমে ওঠা কথাবার্তা; এই মুহূর্তগুলিই উৎসবকে সত্যিই স্মরণীয় করে তোলে। এ বছর উৎসবের মরসুমে এই মুহূর্তগুলিকেই উদ্যাপন করছে ব্রিটানিয়া মেরি গোল্ড, “মাই পুজো মোমেন্ট অফ গোল্ড” ক্যাম্পেনের মাধ্যমে, যেখানে পশ্চিমবঙ্গ জুড়ে ক্রেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে তাঁদের পুজোকে বিশেষ করে তোলা মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে ভাগ করে নিতে।
ক্যাম্পেন প্রসঙ্গে সিদ্ধার্থ গুপ্তা, ভিপি-মার্কেটিং, ব্রিটানিয়া বলেন, “উৎসব সবসময়ই মানুষের একসঙ্গে মিলিত হওয়ার এক গুরুত্বপূর্ণ অংশ। বহু দিন পর চেনা মুখের দেখা, প্রাণ ফিরে পাওয়া পাড়া আর কাপের পর কাপ চায়ে গড়িয়ে চলা কথাবার্তা – এই মুহূর্তগুলিই হয়ে ওঠে মরসুমটিকে আমাদের মনে রাখার অংশ। ‘মাই পুজো মোমেন্ট অফ গোল্ড’-এর মাধ্যমে আমরা মানুষকে তাঁদের কাছে বিশেষ অর্থবহ মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার আমন্ত্রণ জানিয়ে এই অনুভূতিটিকেই উদ্যাপন করতে চেয়েছি। আর এই গল্পগুলির মধ্য দিয়ে আমরা আশা করি, যে নানা কারণে পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের কাছে উৎসবের মরসুম সত্যিই বিশেষ হয়ে ওঠে, সেগুলিকে উদ্যাপন করতে পারব।”
“প্রতীক্ষিত উৎসবের মরসুমের এই শুভ সময়টিকে একেবারে নিজস্ব, দেশজ মেজাজে ধরে রাখাই ছিল আমাদের চেষ্টা। ঢাকের মহড়া থেকে প্যান্ডেলের প্রস্তুতি, পরিবারের সবার একসঙ্গে হওয়া – অপেক্ষার এই ছোট ছোট মুহূর্তগুলিই উৎসবকে বিশেষ করে তোলে। ব্রিটানিয়া মেরি গোল্ডের সঙ্গে আমরা এগুলিকে ‘মোমেন্টস অফ গোল্ড’ হিসেবে উদ্যাপন করছি… উৎসবের স্মৃতি তো চিরন্তন,” জানালেন দীপশিখা রবি, ন্যাশনাল ক্রিয়েটিভ ডিরেক্টর, শব্যাং
নবজাতকের প্রথম উৎসব হোক, দিনের পর দিন প্রস্তুতির পর অবশেষে এক কাপ চা আর ব্রিটানিয়া মেরি গোল্ড নিয়ে পাড়ার স্বেচ্ছাসেবকদের একটু জিরিয়ে নেওয়া হোক, কোনও ঢাকির প্রাপ্য বিশ্রাম হোক, কিংবা ব্রিটানিয়া মেরি গোল্ডের প্যাকেট হাতে নতুন প্রজন্মকে দাদু-ঠাকুমার উৎসবের গল্প শোনানো – এমন ছোট অথচ অর্থবহ উৎসবের মুহূর্তের সঙ্গে ব্র্যান্ডটি বহু দিন ধরেই জড়িয়ে আছে। এই ক্যাম্পেনের মাধ্যমে ক্রেতারা ক্যামেরাবন্দি করতে পারবেন তাঁদের “মোমেন্ট অফ গোল্ড”, আর ভাগ করে নিতে পারবেন তার পিছনের গল্প, উদ্যাপন করতে পারবেন সেই মানুষ ও ঐতিহ্যকে, যা তাঁদের উৎসবকে অনন্য করে তোলে।
শব্যাং (Schbang)-এর ভাবনায় তৈরি এই ক্যাম্পেনকে প্রাণবন্ত করে তোলা হয়েছে একটি ডিজিটাল ফিল্মের মাধ্যমে, যেখানে এক তরুণী বর্ণনা করছেন বাঙালি বাড়িতে পুজোর আগমনী বার্তা বয়ে আনা চেনা রীতিগুলির কথা। নতুন জামা পরে দেখা আর ক্রমশ লম্বা হতে থাকা কেনাকাটার তালিকা থেকে শুরু করে পরিবারের ভিড়ে গমগম করা বাড়ি, গভীর রাত পর্যন্ত আড্ডা আর ব্রিটানিয়া মেরি গোল্ডের সঙ্গে ভাগ করে নেওয়া চায়ের কাপ – উৎসবকে স্মরণীয় করে তোলা ছোট ছোট মুহূর্তগুলিকেই উদ্যাপন করে এই ফিল্ম। পুজো যতটা বেঁচে থাকে জাঁকজমকপূর্ণ উৎসবে, ততটাই এই রোজকার রীতিগুলিতেও – এই ভাবনাকে উদ্যাপন করে ফিল্মটি মনে করিয়ে দেয়, উৎসবের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলি প্রায়ই তৈরি হয় একসঙ্গে কাটানো ছোট, আন্তরিক মুহূর্তে।
বিশেষ এডিশনের ব্রিটানিয়া মেরি গোল্ড প্যাকে থাকা কিউআর কোড স্ক্যান করে, নিজের ‘পুজো মোমেন্ট অফ গোল্ড’-এর ছবি আপলোড করে এবং ৫০ শব্দে তার গল্প লিখে ক্রেতারা এতে অংশ নিতে পারবেন। নির্বাচিত বিজয়ীরা পাবেন সোনার কয়েন* জেতার সুযোগ।
