ভারতে MSMEs ও বড় সংস্থাগুলিকে পেমেন্ট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী সংস্থা, আর্থিক পরিষেবা বণ্টনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান এবং মোবাইল পেমেন্টস, Paytm QR ও Soundbox-এর পথিকৃৎ Paytm (One 97 Communications Limited) দুর্গাপুজো ২০২৬-এর আগে কলকাতা মেট্রোর সঙ্গে হাত মিলিয়ে Paytm App-এ মোবাইল QR Ticket বুকিং পরিষেবা চালু করেছে। এখন থেকে যাত্রীরা কলকাতা মেট্রোর যেকোনও দুটি স্টেশনের মধ্যে টিকিট বুক করতে পারবেন। মোবাইলেই পাওয়া যাবে QR Ticket, যা সরাসরি মেট্রো স্টেশনের প্রবেশদ্বারে স্ক্যান করে যাতায়াত করা যাবে।
Paytm-এর এক মুখপাত্র বলেন, “কলকাতার মানুষের দৈনন্দিন জীবনে মেট্রোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর সময়, যখন লক্ষ লক্ষ মানুষ উৎসবে মেতে ওঠেন। আমাদের এই অংশীদারিত্বের ফলে যাত্রীরা স্টেশনে পৌঁছনোর আগেই Paytm-এ মেট্রোর টিকিট বুক করতে পারবেন এবং সরাসরি প্রবেশদ্বারে যেতে পারবেন। এতে মেট্রোয় যাতায়াত আরও সুবিধাজনক হবে।”
এই অংশীদারিত্বের ফলে অন্তত এক বছরের জন্য মোবাইল টিকিটিংয়ের একচেটিয়া অধিকার পেয়েছে Paytm। কলকাতা মেট্রোও তাদের সরকারি যোগাযোগ মাধ্যমগুলির মাধ্যমে Paytm-এর মোবাইল টিকিটিং পরিষেবার প্রচার করবে। পাশাপাশি, মেট্রোর ৫৭টি স্টেশনেই থাকবে Paytm-এর ব্র্যান্ডিং। দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা কলকাতা মেট্রোই একমাত্র মেট্রো, যা সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়।
এই পরিষেবায় উপকৃত হবেন এসপ্ল্যানেড, সল্টলেক সেক্টর ফাইভ, হাওড়া ও শিয়ালদহে নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা। পাশাপাশি, দুর্গাপুজোয় কালীঘাট ও শোভাবাজার সুতানুটি সংলগ্ন মণ্ডপে ঠাকুর দেখতে যাওয়া পরিবারগুলিরও সুবিধা হবে। পুজোর সময় মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ে। এমন পরিস্থিতিতে Paytm-এ আগে থেকে টিকিট বুক করে রাখলে কাউন্টারের লাইন এড়ানো যাবে এবং যাতায়াত আরও সুবিধাজনক হবে।
দুর্গাপুজোর আগে Paytm App-এ কলকাতা মেট্রোর টিকিট বুকিং চালু করতে Kolkata Metro-র সঙ্গে হাত মেলাল Paytm
