বনদপ্তরের জমি দখলমুক্ত করতে অভিযান চালালো বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। বুধবার সকালে ফাঁড়াবাড়ি এলাকায় বনদপ্তরের 0.96হেক্টর জমি দখলমুক্ত করল বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। জানা গেছে আশিঘর এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষ আবাদের আড়ালে জমি দখল করার ছক কসেছিল। বিষয়টি নিয়ে ২০০৯ সালে বনদপ্তরের তরফে অভিযোগ দায়ের করা হয়। মামলার জলগড়ায় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। এরপর এপ্রিল মাসে আদালত বনদপ্তর এর পক্ষেই রায় দেয়। বুধবার সকালে বৈকন্ঠপুর বন বিভাগের এডিএফ ও মঞ্জুলা তির্কির ও রাজীব লামাই নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখল মুক্ত করে। জানা গেছে আপাতত সেখানে বনদপ্তরের তরফে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হবে। ওই এলাকায় বনদপ্তরের আরো কোন জমি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Posts
ভর্তির পোর্টাল দু’বার খুলেই বন্ধ রেখেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকার সঙ্গে রাজ্যের বিএড এবং এমএড কলেজগুলির নিয়ামক প্রতিষ্ঠান বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা তথা ভর্তির পদ্ধতি…
Share this:
তৃণমূলের বুথ সম্মেলনের মঞ্চে চটুল নাচ,নিন্দার ঝড় জেলা জুড়ে
তুফানগঞ্জ এর বালাভুত গ্রাম পঞ্চায়েতের ৯/২৪৭,২৪৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনের মঞ্চে চটুল নাচ। নিন্দার ঝড় জেলা জুড়ে। বর্তমানে…
Share this:
পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মসূচি নিয়ে কোচবিহারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজ কোচবিহারে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ কোচবিহার এভিএন শীল কলেজ ময়দানে অবতরণ করবে…
