টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো তুফানগঞ্জ দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার এক টোটো চালকের। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)।জানা যায় তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন পেশায় টোটো চালক।প্রত্যেক দিনের মতোই গতকাল রাতে টোটো চার্জ করতে যান আলমগীর, সেখানে ইলেকট্রিক শক লেগে ঘরে পড়ে থাকতে দেখতে পারেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।হাসপাতাল থেকে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।ময়নাতদন্তের পর দেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে খবর।
Related Posts
টিকেএম তাদের দ্বিতীয় ‘গ্রেট ৪X৪ এক্সপিডিশন’ শুরু করল
টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) তাদের দ্বিতীয় ‘গ্রেট ৪X৪ এক্সপিডিশন’ শুরু করল ভারতের পশ্চিমাঞ্চলে। এটি হল ‘গ্রেট ৪X৪ এক্সপিডিশন’-এর দ্বিতীয় পর্যায়ের…
Share this:
জলপাইগুড়িতে পেট্রোল পাম্প ধর্মঘট, সমস্যায় পড়েছেন অসংখ্য গ্রাহক
গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট।বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এর ফলে পেট্রোল পাম্পে এসে তেল…
Share this:
পুরানো রীতি মেনেই এখনও দূর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে
প্রথা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হলো। জানা গিয়েছে,…
