ব্রা*উন সুগারসহ বা*জেয়াপ্ত মা*দক, গ্রেফতার ২

মাদক পাচারের বড়সড় ছক বানচাল করে দুই অভিযুক্তকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাতে মাটিগাড়া পরিবহন নগর এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ।

অভিযান চলাকালীন এক মহিলা ও এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৪০১ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বানু বেগম, বাড়ি নকশালবাড়ি ও মোঃ ইদ্রিস আলী, বাড়ি মাটিগাড়া বিশ্বাস কলোনি। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।