বিনিয়োগবান্ধব বাজেটে খুশি শিল্পমহল

পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক বাজেট প্রস্তাবকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড (জিইইসিএল)-এর ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত মোদী। তাঁর মতে, এই পদক্ষেপগুলি রাজ্যের শিল্প পরিবেশকে আরও শক্তিশালী করবে।

তিনি জানান, ব্যবসা সহজীকরণ, নিয়ন্ত্রক ছাড়পত্রের প্রক্রিয়া সরলীকরণ, শিল্প প্রকল্পের জন্য নির্ভরযোগ্য ল্যান্ড ব্যাঙ্ক তৈরি এবং তোলাবাজি রুখতে আইন আনার প্রস্তাব বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করবে। এর ফলে ব্যবসা পরিচালনাও আরও সহজ হবে। প্রশান্ত মোদীর মতে, কলকাতা ও সংলগ্ন শিল্পাঞ্চলকে ফের শিল্প, উৎপাদন ও বিনিয়োগের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্পষ্ট বার্তা রয়েছে বাজেটে। প্রস্তাবগুলি কার্যকর হলে নতুন বিনিয়োগ আসবে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

খনি, জ্বালানি ও উৎপাদন শিল্পে সমৃদ্ধ আসানসোলও এই উদ্যোগে উপকৃত হতে পারে। নতুন শিল্প ও বিনিয়োগ এলে কর্মসংস্থান, পরিকাঠামো এবং সহায়ক শিল্পের বিকাশ ঘটবে।