ডাকার স্বপ্নকে এগিয়ে নিতে বড় পদক্ষেপ হিরো মোটোস্পোর্টস -এর

হিরো মোটো কর্প -এর তরফে হিরো মোটোস্পোর্টস টিম র‍্যালি-র ১০ বছর পূর্তি উদযাপিত হলো জয়পুরের সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি-তে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৪ এফআইএম ওয়ার্ল্ড র‍্যালি রেইড চ্যাম্পিয়ন রস ব্রাঞ্চ, নাচো কর্নেজো, মাইকেল ডোকার্টি, ভারতের শ্লোক ঘোরপাড়ে এবং পেশাদার মহিলা বাইকার সোম্যয়া ‘মোক্ষা’ চৌধুরী।

অনুষ্ঠানে হিরো মোটোস্পোর্টস টিম র‍্যালির হেড অফ মোটোস্পোর্টস ও টিম ম্যানেজার উলফগ্যাং ‘ওয়াফি’ ফিশার, হেড অফ ন্যাশনাল মোটোস্পোর্টস  জর্দি গ্রাউ, ডিলার, অংশীদার ও মোটরস্পোর্টস মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দশকে পা রেখে হিরো মোটো কর্প  তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করেছে—ডাকার র‍্যালি ও এফআইএম ওয়ার্ল্ড র‍্যালি- রেইড চ্যাম্পিয়নশিপ-এর আয়োজক আমাউরি স্পোর্টস অর্গানাইজেশন -র সঙ্গে পাঁচ বছরের অংশীদারিত্ব নবীকরণ, ভারতীয় তরুণ র‍্যালি-রেইড প্রতিভা গড়ে তুলতে ‘ইন্ডিয়াস নেক্সট ডাকর হিরো’ (আইএনডিএইচ) কর্মসূচির সূচনা এবং ১৮ বছর বয়সি অফ-রোড রেসার শ্লোক ঘোরপাড়েকে দলে অন্তর্ভুক্ত করা।

২০১৬ সালে গঠিত হিরো মোটোস্পোর্টস টিম র‍্যালি  গত এক দশকে ডাকার র‍্যালি ও এফআইএম ওয়ার্ল্ড র‍্যালি রেইড চ্যাম্পিয়নশিপ -সহ আন্তর্জাতিক র‍্যালি রেসিংয়ে একাধিক পডিয়াম ফিনিশ ও গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে।

‘ইন্ডিয়াস নেক্সট ডাকর হিরো’ কর্মসূচিতে জাতীয় পর্যায়ের তরুণ অফ-রোড রেসারদের দুই থেকে তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। রাইডিং টেকনিক, নেভিগেশন, শারীরিক সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের আন্তর্জাতিক র‍্যালি রেসিংয়ের জন্য তৈরি করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে অরুণ থায়াপ্পা স্পেনের Cierzo Rally-তে Hero 450 Rally প্রোটোটাইপে আন্তর্জাতিক র‍্যালি-রেইডে অভিষেক করেন।

মহারাষ্ট্রের সাতারার শ্লোক ঘোরপাড়ে ন্যাশনাল ইন্ডিয়া সুপারক্রস সার্কিটের সব বড় শিরোপা জিতেছেন এবং ইন্ডিয়া সুপারক্রস লীগ -এ দেশের দ্রুততম রেসার হিসেবে শেষ করেছেন। তিনি রস ব্রাঞ্চ ও দলের অন্যান্য রাইডারদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ডাকার র‍্যালি-র প্রস্তুতির অংশ হিসেবে মরক্কোতে রেস সিমুলেশন কর্মসূচিতে অংশ নেবেন।