হরিণঘাটা থানার বড়জাগুলিতে কন্টেইনার উল্টে উদ্ধার বিপুল গাঁজা, আটক ৩

নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বড়জাগুলি কপিলেশ্বর ১২নম্বর জাতীয় সড়কে পাশে উল্টে যায় একটি কন্টেইনার! কন্টেইনার থেকে উদ্ধার বস্তা ভর্তি বিপুল পরিমাণ গাঁজা! সূত্র মার্কেট জানা যায়, শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল এই কন্টেইনারটি। গোপন সূত্রে জানা যায় এই কন্টেইনার গাড়ির ভিতরে ছিল বিপুল পরিমাণে গাজা।

জানা যায় NCB একটি টিম ওই গাড়িটিকে ধাওয়া করে নদীয়ার হরিণঘাটা দিকে নিয়ে আসে। তৎক্ষণাৎ ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। তৎক্ষণাৎ ওই গাড়ি চালক পালিয়ে যায় এবং NCB এর টিম তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে গাজা উদ্ধার করে। তল্লাশি চালানোর সময় ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে আরেকটি কন্টেইনার গাড়ি যাচ্ছিল সেটিকে দাঁড় করিয়ে, তল্লাশি চালায় সেই গাড়ি থেকেও আরো বিপুল পরিমাণে গাজা উদ্ধার করে।

এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। কোথা থেকে আসলো এত পরিমাণ গাঁজা, কোথায় বা যাচ্ছিল তদন্ত শুরু করেছে এনসিবি।এখনো পর্যন্ত গাজার পরিমাণ জানা যায়নি। ওই দুটি কন্টেইনার গাড়ি খোলার পর সেখান থেকে চা পাতার বস্তা উদ্ধার হয় এবং গাঁজা। এই ঘটনায় আটক তিনজন।