দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে জল আসছে না। প্রচণ্ড গরমের মধ্যেও তীব্র জল কষ্টে রয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জলপাইগুড়ির দেবনগর উত্তরপাড়া এলাকার বাসিন্দারা।অবিলম্বে পানীয় জলের দাবিতে সোমবার দুপুরে জলপাইগুড়ির ৭৩ মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মানুষ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দেবনগর ও উত্তরপাড়া এলাকার মহিলাদের অভিযোগ, দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে পানীয় জল পাচ্ছেন না তারা। পানীয় জলের এই সমস্যার কথা পিএইচই দপ্তরে বারবার জানিয়ে এলেও প্রশাসনের উদাসীনতার জন্য কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে এদিন স্থানীয় মহিলারা একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা না করা হলে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা।
Related Posts
ফের নাগরাকাটার ভগৎপুর চা বাগানে খাঁচা বন্দী চিতাবাঘ
মাস যেতে না যেতেই আবারো খাঁচা বন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে নাগরাকাটা ভগৎপুর চা বাগানে।…
Share this:
শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়
শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা শহর সহ পার্শ্ববর্তী এলাকায়। এর ফলে গত কয়েকদিনের তীব্র গরমের পর আবহাওয়া…
Share this:
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন
দাম কমাও, নয়তো গদি ছাড়ো। এই স্লোগান তুলে জলপাইগুড়িতে আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেস কমিটির সদস্যরা।শনিবার জাতীয় কংগ্রেস কমিটির জেলা…
