দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে জল আসছে না। প্রচণ্ড গরমের মধ্যেও তীব্র জল কষ্টে রয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জলপাইগুড়ির দেবনগর উত্তরপাড়া এলাকার বাসিন্দারা।অবিলম্বে পানীয় জলের দাবিতে সোমবার দুপুরে জলপাইগুড়ির ৭৩ মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মানুষ। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দেবনগর ও উত্তরপাড়া এলাকার মহিলাদের অভিযোগ, দীর্ঘ আড়াই মাস ধরে বাড়িতে পানীয় জল পাচ্ছেন না তারা। পানীয় জলের এই সমস্যার কথা পিএইচই দপ্তরে বারবার জানিয়ে এলেও প্রশাসনের উদাসীনতার জন্য কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বাধ্য হয়ে এদিন স্থানীয় মহিলারা একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা না করা হলে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা।
Related Posts
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ
দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল…
Share this:
দ্সদরগা সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর
আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা দ্সদরগা সংলগ্ন এলাকায়। গুরুতর আহত এক। পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনা চাঞ্চল এলাকায়। জানা যায়…
Share this:
ডুয়ার্সে হাতির তান্ডবে, আহত একজন
জলপাইগুড়ি:-ডুয়ার্সের লোকালয়ে হাতির তান্ডব অব্যাহত। এবার হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির এবং সেইসাথে আহত হলেন মৃত ব্যক্তির স্ত্রী। মৃতের…
