বিমা পরিষেবায় ডিজিটাল পদক্ষেপ আইসিআইসিআই প্রুডেনশিয়াল-এর

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স -এর আপগ্রেডেড ‘আইসিআইসিআই লাইফ পার্টনার স্ট্যাক ২.০’ জীবনবিমা কেনার প্রক্রিয়াকে আরও সহজ করতে এ আই ও ডিজিটাল পরিষেবা একত্র করেছে। এতে রয়েছে এ আই-ভিত্তিক পণ্য সুপারিশ, ডিজিটাল অনবোর্ডিং, কোটেশন ও গ্রাহক পরিষেবা।

eQuote App গ্রাহকের প্রয়োজন ও জীবনপর্যায় অনুযায়ী পণ্য সুপারিশ করে এবং ব্যক্তিগতকৃত কোটেশন তৈরির সুবিধা দেয়। এ আই -চালিত এলআইভিএ (LIVA) চ্যাটবট অ্যাডভাইজারদের পণ্যের তথ্য ও কোটেশন পেতে সাহায্য করে।আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ -এর চিফ ডিস্ট্রিবিউশন অফিসার আমীশ ব্যাঙ্কার বলেন, প্ল্যাটফর্মটির লক্ষ্য এ আই ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পণ্য নির্বাচন, কোটেশন, অনবোর্ডিং ও পরিষেবা প্রদান আরও সহজ করা।

ইউআইডিএআই (UIDAI), সিইআরএসএআই (CERSAI), ভাহান (Vahan), জিএসটিএন (GSTN), ইপিএফও (EPFO), সিএএস (CAS) ও পারফিয়স (Perfios)-এর সঙ্গে ইন্টিগ্রেশনের ফলে আবেদনপত্রের ৭০% পর্যন্ত তথ্য আগে থেকেই পূরণ করা যায়। এতে KYC ও আয়ের নথি সংগ্রহের ঝামেলা কমে। এএসবিএ ও হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে প্রিমিয়াম পেমেন্ট এবং এ আই-নির্ভর ভিডিও ভেরিফিকেশনও রয়েছে।

কোম্পানির ২০০-র বেশি পার্টনার-সিস্টেম ইন্টিগ্রেশন রয়েছে এবং ৯৯% আবেদন ডিজিটাল মাধ্যমে আসে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ২.৭ কোটি ডিজিটাল সার্ভিস ইন্টারঅ্যাকশন হয়েছে এবং ৫৪% সেভিংস পলিসি একই দিনে ইস্যু করা হয়েছে। এই সময়ে ক্লেম সেটেলমেন্ট রেশিও ছিল ৯৯.৩%। তদন্তের প্রয়োজন নেই এমন ব্যক্তিগত মৃত্যুক্লেম নিষ্পত্তিতে গড়ে এক দিন সময় লেগেছে।