মাইলফলক দশম সংস্করণের জন্য আইইটি ইন্ডিয়া স্কলারশিপ অ্যাওয়ার্ডের প্রাইজ পুল দ্বিগুণ করে ২০ লক্ষ টাকা করা হয়েছে

বিশ্বের অন্যতম বৃহৎ পেশাদার ইঞ্জিনিয়ারিং সংস্থা দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকোলজি (আইইটি) ঘোষণা করেছে আইইটি ইন্ডিয়ান স্কলারশিপ অ্যাওয়ার্ড-এর ১০ম সংস্করণ। ভারতের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য এটি অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম। বিশেষ এই মাইলফলক সংস্করণে স্কলারশিপের মোট পুরস্কার মূল্য ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং শেষ তারিখ ১৫ই জুন, ২০২৬ পর্যন্ত।

গত এক দশকে এই স্কলারশিপ এমন শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়েছে, যারা শুধুমাত্র একাডেমিক সাফল্য নয়, বরং ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির মাধ্যমে বাস্তব সমস্যার কার্যকর সমাধান তুলে ধরেছে। স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, টেকসই কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা ও সহায়ক প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণকারীদের উদ্ভাবনী ভাবনা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।