পারিবারিক আর্থিক নিরাপত্তার স্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ: ২০২৫ অর্থবর্ষে ভারতের জীবন বিমাকারীরা ৬.৩০ লক্ষ কোটি টাকার সুবিধা প্রদান করেছে

ভারতের জীবন বিমা ক্ষেত্র পরিবারগুলিকে সুরক্ষা দিতে এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সাম্প্রতিক আইআরডিএআই বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ অনুযায়ী, জীবন বিমাকারীরা ২০২৫ অর্থবর্ষে মোট ৬.৩০ লক্ষ কোটি টাকার সুবিধা প্রদান করেছে। এই পরিসংখ্যানটি সুরক্ষা থেকে শুরু করে অবসর গ্রহণ এবং সম্পদ তৈরি পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে ভারতীয় পরিবারগুলিকে জীবন বিমা শিল্প যে স্তরের সাহায্য করে, তার প্রমাণ দেয়।

প্রদত্ত মোট সুবিধার মধ্যে ২.৩৩ লক্ষ কোটি টাকা প্রত্যাহার এবং সারেন্ডার বাবদ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ১.৭৭% বৃদ্ধি পেয়েছে। যেহেতু পারসিস্টেন্সি রেশিও শক্তিশালী রয়েছে, এটি পরিকল্পিত লাইফসাইকেল এক্সিট বা জীবনচক্রের প্রস্থানকে নির্দেশ করে। পলিসিহোল্ডাররা তাঁদের পরিবারের লক্ষ্য পূরণ করতে, যেমন সন্তানদের শিক্ষা, নিজস্ব বাড়ি কেনা, বিদেশ ভ্রমণ ইত্যাদির জন্য এই তহবিল ব্যবহার করছেন। জীবন বিমা সব সময়ই তার আর্থিক সুরক্ষা গুণের জন্য অত্যন্ত সমাদৃত ছিল, তবে পলিসির সুবিধাভোগীরা এখন পলিসির অর্থ অন্যান্য মূল্যবান কাজেও ব্যবহার করছেন। জীবন বিমার প্রোডাক্ট পোর্টফোলিওতে এখন চিলড্রেন’স প্ল্যান, অ্যানুইটি পলিসি, মার্কেট-লিঙ্কড বেনিফিট ইত্যাদি অন্তর্ভুক্ত হওয়ায় গ্রাহকরা তাঁদের জীবনের লক্ষ্য পূরণের জন্য পলিসি থেকে প্রাপ্ত অর্থ পুনরায় নতুন পলিসিতে বিনিয়োগ করতে পারছেন।

বেনেফিট পে আউট নিট প্রিমিয়াম আয়ের ৭১.৯২% হওয়া সত্ত্বেও, সলভেন্সি রেশিও নিয়ন্ত্রক সীমার উপরে রয়েছে। ২০২৪-২৫ সালের আইআরডিএআই বার্ষিক প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সমস্ত জীবন বিমাহোল্ডাররা ৩১.০৩.২০২৫ তারিখ অনুযায়ী ন্যূনতম নির্ধারিত ১.৫০ সলভেন্সি রেশিও মেনে চলেছে। বিমা হোল্ডাররা রোবাস্ট অ্যাসেট লায়াবিলিটি ম্যাচিং ফ্রেমওয়ার্ক, কনসারভেটিভ মর্টালিটি অ্যাসাম্পশন এবং আইআরডিএআই দ্বারা বাধ্যতামূলক শক্তিশালী সলভেন্সি মার্জিনের মাধ্যমে এটি পরিচালনা করেছে। প্রায় ১০০% ক্লেইম সেটেলমেন্ট রেশিও-র পাশাপাশি এটি এই শিল্পের নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিক অর্থ প্রদানের সক্ষমতা নির্দেশ করে।

অস্থির ভূ-রাজনৈতিক পরিবেশ সহ বিভিন্ন কারণ ভারতের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে বারবার মূল্যায়ন করে। এমন পরিস্থিতিতে, অনিশ্চয়তা মোকাবিলা করতে দেশের নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রয়োজন। নিঃসন্দেহে, ভারতের জীবন বিমা শিল্পের সেই আর্থিক সুস্বাস্থ্য ও শক্তি রয়েছে যা দেশের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে পারে। এটি প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা দেওয়ার মাধ্যমে দেশের স্থিতিস্থাপকতা তৈরিতে অবদান রেখে চলেছে এবং পরিবারগুলির আর্থিক লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করছে।

বিমা সচেতনতা কমিটির (IAC-Life) চেয়ারপার্সন কমলেশ রাও, ভারতের জীবন বিমাকারীদের ব্যবসায়িক দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “ভারতের জীবন বিমাকারীদের কার্যক্রমের স্তর, যা পারসিস্টেন্সি, বেনিফিট পে-আউট এবং সলভেন্সি থ্রেশহোল্ডের মূল পরিসংখ্যান থেকে স্পষ্ট, তা জীবন বিমার ভূমিকাকে পারিবারিক সম্পদের ভাণ্ডার হিসেবে তুলে ধরে যা তারল্য এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা উভয়ই দিয়ে থাকে। পে-আউটের ৯২% লিভিং বেনিফিট হিসেবে দেওয়া হয়েছে, যা প্রমাণ করে যে এই শিল্প কেবল সুরক্ষাদাতা হিসেবে নয়, বরং একটি দীর্ঘমেয়াদী আর্থিক অংশীদার হিসেবে কাজ করছে যা পরিবারগুলোর আর্থিক ধারাবাহিকতা নিশ্চিত করে। আমাদের প্রচারভিযানের মাধ্যমে, আমরা জীবন বিমার শক্তি সম্পর্কে মানুষকে সচেতন করতে থাকব যা পরিবারের অর্থকে সুরক্ষিত করার পাশাপাশি একটি নির্ভরযোগ্য আর্থিক ভাণ্ডার তৈরি করতে সক্ষম করে।”