এবার পুজোয় নতুন সাজ, সঙ্গে ইন্দ্রিয়ার অনন্য সোনার গয়নার সম্ভার ‘শূলিকা’

আদিত্য বিড়লা জুয়েলারির ব্র্যান্ড ইন্দ্রিয়া দুর্গাপূজা উপলক্ষে নিয়ে এসেছে ২২ ক্যারেট সোনার নতুন ফেস্টিভ কালেকশন ‘শূলিকা’। মা দুর্গার আগমনী বার্তা বয়ে আনা শিউলি ফুল থেকে অনুপ্রাণিত হয়ে এই কালেকশনটি তৈরি। বাংলার ভক্তি, শিল্প ও সমৃদ্ধ ঐতিহ্য ফুটে উঠেছে এই অলংকার সম্ভারে। কলকাতার ভিআইপি রোডে এটি লঞ্চ করা হচ্ছে। ‘শূলিকা’-য় রয়েছে মা দুর্গার রূপ, ত্রিশূলের শক্তি, রাজকীয় মুকুট, আলপনার নকশা ও পদ্মফুলের ছোঁয়া। প্রতিটি গহনায় ফুটে উঠেছে শক্তি, সমৃদ্ধি ও সৌকুমার্য।

লঞ্চ উপলক্ষে ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি জানান, দুর্গাপূজা বাংলার সংস্কৃতির প্রাণ। এই উৎসবের ভক্তি ও ঐতিহ্যকে সম্মান জানাতেই বিশেষভাবে এই কালেকশন তৈরি করা হয়েছে, যা বাংলার ঘরে ঘরে মা দুর্গাকে বরণ করার আনন্দকে উদযাপন করে। কালেকশনে থাকছে বিশেষ তিনটি গয়না। এক, দশভুজা যা আলপনা নকশার মুকুট, কলকা এবং ঝুলন্ত ঝালরযুক্ত একটি জমকালো রানি হার। দুই, শক্তিরূপা, ত্রিশূলধারিণী মা দুর্গার রূপ ফুটিয়ে তোলা একটি ছোট নেকলেস। তিন, মহিষিকা, যা ভাস্কর্যময় মুকুট ও সূক্ষ্ম কারুকাজের সমন্বয়ে তৈরি একটি টাই হার।

ইন্দ্রিয়ার ডিজাইন হেড অভিষেক রস্তোগী বলেন, শিউলি ফুলকে মূল ভাবনা করে পূজার বিভিন্ন প্রতীককে সোনার ভাস্কর্যে রূপ দেওয়া হয়েছে। সূক্ষ্ম তারের কাজ ও স্তরে স্তরে গড়া দশভুজা, শক্তিরূপা এবং মহিষিকার মতো গয়নাগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য পারিবারিক সম্পদ হয়ে থাকবে।