শতবর্ষে পা রাখল কোচবিহারের রাজ আমলের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুল। আজ স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে। স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র, ছাত্রী, এবং প্রাক্তন শিক্ষকরাও এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল থেকে এই শোভাযাত্রা বের হয় এবং কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার কোচবিহার মহারাজার নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলেই সেই শোভাযাত্রা শেষ হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের ঐতিহ্য এবং রাজ আমলের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা বিশেষ ট্যাবলো তৈরি করা হয়েছিল। আগামী এক বছর যাবত স্কুলের শতবর্ষ উপলক্ষে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Related Posts
দুই কুখ্যাত দুস্কৃতি এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকরাও হল
সঞ্জয় রায় ওরফে লাদেন এর নাম বারে বারে উঠে এসেচ্ছে অসামাজিক কাজে।বিগত সময় একাধিকবার অপরাধমুলক কাজের অপরাধে হাজতবাস হলেও আজও…
Share this:
চিনচুলা চা বাগানে খাঁচাবন্দি হলো চিতাবাঘ
খাঁচাবন্দি হলো চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা। কয়েকদিন চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের…
Share this:
ফের তাসাটি চা বাগানে খাঁচাবন্দী হল পূর্ণ বয়স্ক লেপার্ড
ফের ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি পূর্ণ বয়স্ক লেপার্ড। গত শনিবার রাতেও খাঁচাবন্দী…
