অবৈধ দেশি-বিদেশি মদ সহ আটক এক ব্যক্তি

অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ। প্রচুর পরিমাণ অবৈধ দেশি-বিদেশি মদ সহ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রবি সাহা, বাড়ি হবিবপুর থানার আইহো খোশবাসপাড়া এলাকায়। সে হবিবপুরের কাতলাপুকুর হাট সংলগ্ন এম.এল.এ মোড়ে অবৈধভাবে মদ বিক্রি করছিল।

যা বিশেষ সূত্রে জানতে পেরে হবিবপুর থানার পুলিশ শুক্রবার রাতে ওই অভিযান চালায় এবং রবি সাহার হেপাজত থেকে প্রচুর পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। শনিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে।