‘ Hector Tomahawk’ নিয়ে এলো এমজি মোটর ইন্ডিয়া

সইউভি বাজারে বিপ্লব ঘটাতে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া নিয়ে এল তাদের অত্যাধুনিক Hector Tomahawk। কোম্পানির নতুন ADAPT প্ল্যাটফর্মে তৈরি এই গাড়িটি বৈদ্যুতিক যান এবং প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল —উভয় পাওয়ারট্রেনেই বাজারে এসেছে। এর মূল বৈশিষ্ট্য ও ডিজাইন গুলি হলো এটি দৈর্ঘ্যে ৪,৭৪৫ মিমি এবং উচ্চতায় ১৭৭০ মিমি, যা এই সেগমেন্টের অন্যতম দীর্ঘ ও দীর্ঘতম এসইউভি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৩০ মিমি। এর বিলাসবহুল কেবিনের ভেতরে রয়েছে ডেজার্ট স্কোয়াড্রন ইন্টিরিয়র, ১৫.৬ ইঞ্চির বিশাল এইচডি ডিসপ্লে, প্যানোরামিক ককপিট স্কাইরুফ এবং ইনফিনিটির প্রিমিয়াম অডিও সিস্টেম। ৫ ও ৭-সিটার—উভয় অপশনেই এটি উপলব্ধ।

এই গাড়িতে রয়েছে ৬৯.২ কিলোওয়াট আওয়ারের ম্যাজিক ব্যাটারি, যা একবার চার্জে ৫১৭ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম। এটি ভারতের প্রথম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি, যাতে ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন ও ব্যাটারির সমন্বয়ে ১১৫ কিলোমিটারের বেশি পিওর-ইলেকট্রিক রেঞ্জ পাওয়া যায়। এর সম্মিলিত রেঞ্জ ১১০০ কিলোমিটারেরও বেশি। এছাড়া এতে রয়েছে দেশের প্রথম ভি২এইচ বা ভেহিকল-টু-হোম প্রযুক্তি, যার মাধ্যমে গাড়ি থেকে সরাসরি ঘরের বিভিন্ন যন্ত্রপাতি চালানো যাবে।

গাড়িতে স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ, লেভেল-২ এডিএএস এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরা রয়েছে। পাশাপাশি আই-স্মার্ট ৩.০ কানেক্টেড কার টেকনোলজি এবং জেন এআই ভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ব্যাটারি-অ্যাজ-আ-সারভিস (BaaS) মডেলে এর প্রারম্ভিক মূল্য ১৩.৯৯ লক্ষ টাকা + ৪.৯০ টাকা প্রতি কিমি ব্যাটারি ভাড়া। সম্পূর্ণ মালিকানা সহ এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১৯.৪৯ লক্ষ টাকা থেকে। পিএইচইভি (PHEV) BaaS মডেলে এর দাম শুরু হচ্ছে ২১.৭৯ লক্ষ টাকা + ৩.২০ টাকা প্রতি কিমি ব্যাটারি ভাড়া থেকে। আর এর এক্স-শোরুম মূল্য ২৫.৬৯ লক্ষ টাকা থেকে শুরু।

আজ থেকেই এমজি-র ডিলারি এবং অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গাড়িটির বুকিং শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর ২০২৬ থেকে এর ডেলিভারি শুরু হবে।