ThunderWheels®️-কে ফিরিয়ে আনলো ‘থাম্বস আপ’

কোকাকোলা ইন্ডিয়ার বিখ্যাত এবং বিলিয়ন-ডলার মূল্যের নিজস্ব ব্র্যান্ড ‘থাম্বস আপ’ তাদের ফ্ল্যাগশিপ বাইকিং প্ল্যাটফর্ম ThunderWheels®️-কে পুনরায় ফিরিয়ে এনেছে। ক্রিকেট তারকা জসপ্রীত বুমরাহকে সামনে রেখে পরিচালিত এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হলো ভারতে বাইকিং সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং আগামী প্রজন্মের রাইডারদের আহ্বান জানানো।
এই প্রচার অভিযানে ‘থান্ডারহুইলস’-এর তুফানি দুনিয়াকে জীবন্ত করে তোলা হয়েছে। প্রতিভাবান রাইডারদের সাহসী, রোমাঞ্চকর এবং সত্যিকারের ‘তুফানি’ অভিজ্ঞতা অর্জনের চ্যালেঞ্জ জানায় তারা। ‘থান্ডারহুইলস’ হলো বাইকিং জগতের এমন এক প্রবেশদ্বার যা বিভিন্ন অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা এবং ভারতে ক্রমবর্ধমান বাইকিং সংস্কৃতি উদযাপনের সুযোগের মাধ্যমে বাইকপ্রেমী, কনটেন্ট ক্রিয়েটর এবং নতুন রাইডারদের এক সুতোয় বেঁধে রাখার জন্য তৈরি করা হয়েছে।
গ্রাহকরা প্যাকের গায়ে থাকা কোড স্ক্যান করে ‘থান্ডারহুইলস’-এর দুনিয়ায় প্রবেশ করতে পারবেন এবং লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় বাইকিং পুরস্কার সহ কাঙ্ক্ষিত ‘থান্ডারহুইলস বাইক’ জয়ের সুযোগ পাবেন। ফলে প্রতিটি প্যাকই হয়ে উঠবে বাইকিংয়ের জগতে পা রাখার একটি আমন্ত্রণপত্র।
কোকাকোলা ইন্ডিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার ক্যাটাগরি হেড (স্পার্কলিং ফ্লেভার্স) সুমেলী চট্টোপাধ্যায় বলেন, “থাম্বস আপ-এর কড়া স্বাদ ও ঝাঁঝ চিরকালই সাহসী মনোভাবের প্রতীক। বাইকিং শুধু শখ নয়, এটি আমাদের ‘তুফানি’ ভাবাবেগেরই প্রকাশ। তৃতীয় বছরের ‘থান্ডারহুইলস ৩.০’ রাইডারদের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও শক্তিশালী কমিউনিটির কাছাকাছি নিয়ে আসবে। আশা করি, এটি নতুন প্রজন্মকে রাইডিংয়ের আনন্দে মেতে উঠতে অনুপ্রাণিত করবে।”
ব্র্যান্ড ফিল্মটির পাশাপাশি, ‘থান্ডারহুইলস’ বিভিন্ন ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বাইকপ্রেমীদের নিজেদের রাইডিংয়ের গল্প, অ্যাডভেঞ্চার ও অনুভূতির কথা ভাগ করে নিতে উৎসাহিত করবে। এর মাধ্যমে গড়ে উঠবে ভারতের অন্যতম বৃহৎ বাইকিং সংস্কৃতির উদযাপন। ‘থান্ডারহুইলস’-এর মাধ্যমে থাম্বস আপ তার ‘তুফানি’ ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে চলেছে।