এমজি সিলেক্টের হাত ধরে দুর্গাপূজায় কলকাতায় দুটো বিলাসবহুল গাড়ির হস্তান্তর

দুর্গাপূজার শুভ আবহে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার বিলাসবহুল ব্র্যান্ড চ্যানেল এমজি সিলেক্ট তাদের কলকাতা এক্সপেরিয়েন্স সেন্টারে একই দিনে পৌঁছে দিল এমজি এম৯ প্রেসিডেন্সিয়াল লিমুজিন এবং বিশ্বের দ্রুততম এমজি হিসেবে পরিচিত এমজি সাইবারস্টার। নতুন সূচনা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে উৎসবের মরসুমে এই বিশেষ হস্তান্তর গ্রাহকদের বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছে।

জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার এমজি সিলেক্ট প্রধান মিলিন্দ শাহ বলেন, এমজি এম৯ প্রেসিডেন্সিয়াল লিমুজিন এবং সাইবারস্টার সম্পূর্ণ আলাদা গ্রাহক পছন্দের প্রতিনিধিত্ব করে। একটিতে রয়েছে চালক-সহ ভ্রমণের চরম বিলাসিতা, অন্যটিতে পাওয়া যায় রোমাঞ্চকর ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক গতি। কলকাতায় এগুলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রমাণ করে যে আধুনিক বিলাসবহুল ক্রেতারা নতুনত্ব, উদ্ভাবন ও আভিজাত্যকে কতটা গুরুত্ব দিচ্ছেন।

আইকনিক এমজিবি রোডস্টার দ্বারা অনুপ্রাণিত এমজি সাইবারস্টার একটি দুই আসনের ইলেকট্রিক রোডস্টার। এতে রয়েছে নজরকাড়া ইলেকট্রিক সিজার ডোর এবং ডুয়াল-মোটর অল-হুইল-ড্রাইভ ব্যবস্থা, যা ৫১০ পিএস শক্তি ও ৭২৫ এনএম টর্ক তৈরি করে। মাত্র ৩.২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি গতি স্পর্শ করতে সক্ষম এই স্পোর্টস কারটি ইতিমধ্যেই ভারতের বিশিষ্ট তারকাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

অন্যদিকে এমজি এম৯ প্রেসিডেন্সিয়াল লিমুজিন নজর কেড়েছে এর প্রযুক্তি ও আরামদায়ক কেবিনের জন্য। এতে রয়েছে ১৬-ওয়ে অ্যাডজাস্টমেন্ট ও ম্যাসাজ সুবিধা-সহ বিলাসবহুল সিট, ইয়ট-স্টাইলের ডুয়াল সানরুফ এবং ১৩-স্পিকার অডিও সিস্টেম। সুরক্ষার দিক থেকে এটি লেভেল ২ এডাস, সাতটি এয়ারব্যাগ এবং ইউরো এনক্যাপ ও এএনসিএপ থেকে ৫-স্টার রেটিং পেয়েছে।

ভারতে ১৪টি শহরে ১৫টি এক্সপেরিয়েন্স সেন্টার পরিচালনা করছে এমজি সিলেক্ট এবং সম্প্রতি ইন্দোরে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে।