শিলিগুড়ির বাজার উন্নয়নে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার সকালে সেখানে পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। বাজারে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরলে সেগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন শঙ্কর ঘোষ।

মন্ত্রী জানান, রেগুলেটেড মার্কেটের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজারের পরিকাঠামো আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেন।