আইআইএফএ ২০২৭-এর আগে আবুধাবিতে শোভা রিয়েলটি

শীর্ষস্থানীয় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গ্লোবাল লাক্সারি রিয়েল ডেভলপার শোভা রিয়েলটি মুম্বাইতে অনুষ্ঠিত আইআইএফএ প্রেস কনফারেন্সে আবুধাবিতে তাদের কৌশলগত সম্প্রসারণ এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক উপস্থিতির কথা তুলে ধরে। কোম্পানিটি যেমন সংযুক্ত আরব আমিরাতে নিজেদের উপস্থিতি শক্তিশালী করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটাচ্ছে, তেমনই ভারত একটি প্রধান বাজার হিসেবে রয়ে গিয়েছে, যেখানে মোট বিক্রির ২০ শতাংশই আসে ভারতীয়দের কাছ থেকে।

শোভা রিয়েলটির গ্রুপ চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মি. আশিস পরাখ-এর উপস্থাপনায় কোম্পানিটি চতুর্থবারের মতো আইআইএফএ উইকেন্ডের টাইটেল স্পন্সর এবং আইআইএফএ অ্যাওয়ার্ডস ২০২৭-এর কো-প্রেজেন্টিং স্পন্সর হিসেবে আইআইএফএ-র সঙ্গে তাদের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে। আগামী ২২-২৩ জানুয়ারি ২০২৭ তারিখে আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ অ্যারেনায় নির্ধারিত এই আসন্ন আসরটি বিশ্বব্যাপী ভারতীয় দর্শকদের সঙ্গে ডেভলপারের সংযোগকে আরও দৃঢ় করবে।

চলতি বছরের শুরুর দিকে, শোভা রিয়েলটি আবুধাবিতে প্রায় ৩৮ মিলিয়ন বর্গফুট জুড়ে বিস্তৃত ৪০ বিলিয়ন দিরহামের মাস্টার-প্ল্যান্ড ডেভেলপমেন্ট ‘শোভা সিটি’ লঞ্চের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে তাদের সম্প্রসারণ যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। আল বাহিয়ায় অবস্থিত এই প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে কোম্পানির প্রথম বড় আকারের আবাসিক সম্প্রদায়।

আন্তর্জাতিক উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় আঞ্চলিক অফিস ও কৌশলগত জমি অধিগ্রহণের মাধ্যমে তাদের গ্লোবাল সম্প্রসারণ কৌশলকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে শোভা রিয়েলটি।

আইআইএফএর সঙ্গে অংশীদারিত্ব এবং আবুধাবিতে সম্প্রসারণ সম্পর্কে শোভা রিয়েলটির ম্যানেজিং ডিরেক্টর মি. ফ্রান্সিস আলফ্রেড বলেন, “আমাদের তিনটি আমিরাতে এখন ৭৯ মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে ৩৭, হাজারেরও বেশি বাড়ি তৈরির কাজ চলছে। আমাদের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় ডেভেলপার হওয়া নয়, বরং বিশ্বের অন্যতম সেরা ও সম্মানজনক ডেভেলপার হয়ে ওঠা।”

প্রেস কনফারেন্সে মি. আশিস পরাখ বলেন, “ভারতের ক্রেতাদের আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো বাজারে ব্যবসা বাড়ানোর পাশাপাশি, আমাদের মূল লক্ষ্য হলো চমৎকার কাজ ও উচ্চমানের নির্মাণশৈলী উপহার দেওয়া।”