২৭তম বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল নকশালবাড়ি হ্যান্ডিকেপ ওয়েলফেয়ার সোসাইটি। এদিন প্রথমে নকশালবাড়ি জুড়ে শোভাযাত্রার মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও অঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোসাইটিতে। এদিন সভায় উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, সোসাইটির সভাপতি গনেশ চন্দ্র দে, প্রধান জয়ন্তী কিরো সহ অন্যান্যরা। একাধিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শেষ করে সোসাইটির সহ সভাপতি বিশ্বজিৎ দাস জানান শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, সোসাইটি যা যা সহযোগিতা চেয়েছেন তা করা হয়েছে। আগামী দিনে সোসাইটির পাশে রয়েছি। রাজ্য সরকার থেকে মানবিক প্রকল্পের সুবিধা নিয়েও সোসাইটিকে অবগত করা হয়।
Related Posts
পান্জিপাড়ায় ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ শুরু, উৎসবে মাতল এলাকা
বহুদিনের দাবির অবসান ঘটিয়ে অবশেষে পান্জিপাড়া রেলওয়ে স্টেশনে নিউ জলপাইগুড়ি – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ চালু হলো। শনিবার থেকে…
Share this:
হাতির হানার ক্ষতিগ্রস্ত রেশন দোকান
হাতির হানার ক্ষতিগ্রস্ত রেশন দোকান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি এলাকায়। ঘটনায় শনিবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর…
Share this:
মারন রোগ ক্যান্সারের কাছে হার মানলেন অভিনেত্রী শ্রাবণী বণিক
টলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী।রাজারহাটের ক্যানসার হাসপাতালে…
