গত ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী । রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বিয়ে সারেন তাঁরা।বিয়ের পরেরদিনই সেখান থেকে নবদম্পতি পাড়ি দেন সিদ্ধার্থের বাড়ি দিল্লিতে এবং সেখানে রিসেপশনের আয়োজন করা হয়েছিল।
সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়ের আগে থেকেই শোনা যাচ্ছিল যে সংসার পাতার জন্য অন্য একটি বাসস্থানের সন্ধান চালাচ্ছিলেন এই অভিনেতা ও অভিনেত্রী, আর সেই জন্যই তাঁরা নতুন একটি বাড়ি কিনলেন।
বিয়ের পর তাঁরা মুম্বইয়ে বান্দ্রার পালি হিলের বিলাসবহুল বাড়িতে উঠবেন। নতুন বাড়িতে সংসার পাততে চলেছেন দুই জুটি।সম্প্রতি নেট দুনিয়ায় পাপারাজ্জিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।এবং সেখান থেকেই জানা গিয়েছে যে, সেটি দুই তারকা সিদ্ধার্থ কিয়ারার নতুন বিলাসবহুল বাড়িটি।
