টুইন-সিলিন্ডার কিট সহ বাজারে এলো নিসান গ্র্যাভাইট সিএনজি

নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ অল-নিউ নিসান গ্র্যাভাইট-এর জন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত সিএনজি রেট্রোফিটমেন্ট কিট লঞ্চের কথা ঘোষণা করেছে। এতে রয়েছে একটি অভিনব এবং সেগমেন্টে প্রথম স্মার্ট টুইন-সিলিন্ডার প্রযুক্তি, যা গাড়িটির সম্পূর্ণ ৭-সিটার মডুলারিটি এবং উপযোগিতা বজায় রাখে। ১৬টি রাজ্য জুড়ে ৮২,৯৯৯/- টাকার একটি ইন্ট্রোডাক্টরি মূল্যে উপলব্ধ হবে এই গ্র্যাভাইট সিএনজি। গ্র্যাভাইট সিএনজি “স্মার্ট পাওয়ারের সঙ্গে স্মার্ট সেভিংস”-এর মিল ঘটায়, যা এর আনন্দদায়ক মডুলারিটি, আরাম এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগিতাকে অক্ষুণ্ণ রেখেই প্রতি কিলোমিটারে উল্লেখযোগ্যভাবে কম রানিং কস্ট দেয়। নিসানের অনুমোদিত ডিলারদের মাধ্যমে এই সিএনজি কিট ইনস্টলেশনের অর্ডার দেওয়া যাবে। একটি থার্ড-পার্টি সরবরাহকারীর মাধ্যমে কিটের যন্ত্রাংশগুলির উপর ৩ বছর / ১,০০,০০০ কিমি-এর ওয়ারেন্টিও অফার করা হচ্ছে।

নিসান এবং ইনফিনিটি-র মিডল ইস্ট, কেএসএ, সিআইএস এবং ইন্ডিয়ার ডিভিসনাল ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট মি. থিয়েরি সাবাঘ বলেন, “নিসানের কাছে ভারত একটি স্ট্র্যাটেজিক মার্কেট। আমরা প্রধান সিএনজি বাজারগুলিতে গ্রাহকদের কাছে একটি প্রমাণিত ও ব্যবহারিক সমাধান পৌঁছে দিচ্ছি যারা পরিবারের জন্য জায়গা, দৈনন্দিন যাতায়াত এবং কম রানিং কস্টের সংমিশ্রণ খুঁজছেন।” নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মি. সৌরভ ভাৎস বলেন, “গ্রাহকদের কাছ থেকে ম্যাগনাইট সিএনজি-র জন্য অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়ার পর, আমরা এখন অল-নিউ নিসান গ্র্যাভাইটের জন্য এই সেগমেন্টে প্রথম টুইন-সিলিন্ডার সমাধান লঞ্চ করতে পেরে আনন্দিত।” এতে রয়েছে সিকোয়েন্সিয়াল BS6.2 কমপ্লায়েন্ট সিএনজি কিট, একটি ICAT-অনুমোদিত সিস্টেম, ৮.১ মিমি পুরু হেভি-ডিউটি সিলিন্ডার এবং লেটেস্ট ডায়নামিক অ্যাডভান্সার টেকনোলজি। এটি পেট্রোল ও সিএনজি-র মধ্যে নির্বিঘ্নে স্যুইচ করার সুবিধাও দেয়। অল-নিউ নিসান গ্র্যাভাইট সিএনজি পেট্রোলের তুলনায় উল্লেখযোগ্য সাশ্রয় অফার করে। এটি বিশেষ করে হাই-ট্রাফিক পরিস্থিতি এবং শহুরে পরিবেশে পরিচ্ছন্ন বাতাস এবং আরও টেকসই গতিশীলতার বিকল্পে অবদান রাখে – যা পরিবারগুলিকে সুবিধার সঙ্গে আপস না করেই একটি দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়। অল-নিউ নিসান গ্র্যাভাইট সিএনজি রেট্রোফিটমেন্ট কিটটি এখন নিসানের অনুমোদিত ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ১৬টি রাজ্য জুড়ে পাওয়া যাবে।