সত্যিকারের বিরিয়ানি প্রেমীদের জন্য দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা সেরা বিরিয়ানির সন্ধানে ফিরল থামস আপের ‘তুফানি বিরিয়ানি হান্ট’-এর তৃতীয় সিজন। এই উদ্যোগের মাধ্যমে ভারতের বিরিয়ানি সংস্কৃতি, ঐতিহ্য, স্বাদ এবং এই খাবারের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের গল্প তুলে ধরা হবে।
শেফ রণবীর ব্রারের নেতৃত্বে তাঁর ‘তুফানি ক্রু’ দেশের বিভিন্ন প্রান্তে খুঁজবে জনপ্রিয় স্থানীয় বিরিয়ানির ঠিকানা। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রেস্তরাঁ থেকে শুরু করে স্থানীয়দের প্রিয় হোম শেফ—সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার বদলে স্বাদ ও লোকমুখে ছড়িয়ে পড়া খ্যাতিকেই গুরুত্ব দেবে এই অভিযান।
কোকা-কোলা ইন্ডিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার স্পার্কলিং ফ্লেভারস বিভাগের ক্যাটাগরি হেড সুমেলী চ্যাটার্জী বলেন, থামস আপের সঙ্গে বিরিয়ানি, বন্ধুত্ব ও নতুন অভিজ্ঞতার গভীর যোগ রয়েছে। এই সিজনে রণবীর ব্রার ও তাঁর দল পরিচিত গণ্ডির বাইরে গিয়ে প্রতিটি শহরের বিরিয়ানি সংস্কৃতিকে তুলে ধরবেন। তাঁর মতে, দাওয়াতের সঙ্গে এই অংশীদারিত্ব বিরিয়ানির প্রতি ভালোবাসা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলবে।
এই সিজনে প্রথমবারের মতো থামস আপের সঙ্গে যুক্ত হয়েছে দাওয়াত। বিরিয়ানির প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে দুই ব্র্যান্ড একসঙ্গে বিরিয়ানি তৈরির কৌশল, ঐতিহ্য ও তার পেছনের গল্প তুলে ধরবে।
এলটিএফুডস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (ইন্ডিয়া ও ফার ইস্ট) রিতেশ সুদ জানান, বিরিয়ানিকে ঘিরে স্মরণীয় অভিজ্ঞতা তৈরি এবং বিভিন্ন ঐতিহ্য ও স্বাদের উদযাপনের মাধ্যমে মানুষকে একত্রিত করাই দাওয়াতের লক্ষ্য। থামস আপের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে দেশজুড়ে বিরিয়ানির আসল গল্প খুঁজে বের করা এবং বিরিয়ানি প্রেমীদের জন্য আরও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনস্টাগ্রামের মাধ্যমে এগিয়ে চলবে ‘তুফানি বিরিয়ানি হান্ট’। এর লক্ষ্য, দেশের বিরিয়ানি প্রেমীদের কাছে নতুন নতুন প্রিয় বিরিয়ানির ঠিকানা পৌঁছে দেওয়া এবং বিরিয়ানিকে ঘিরে আবেগ, কৌতূহল ও আড্ডার সংস্কৃতিকে উদযাপন করা।
