আজ থেকে শুরু হতে চলেছে কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। বিমান পরিষেবা শুরু হওয়ার আগেই রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তৃণমূল কংগ্রেসের দাবি বিমান পরিষেবা চালুর বিষয়ে রাজ্য সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে। অপরদিকে, বিজেপির দাবি কেন্দ্রীয় সরকার চালু করছে এই বিমান পরিষেবা। আজ সাংবাদিক সম্মেলন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন বিমান পরিষেবা নিয়ে রাজনীতি করছে বিজেপি। ২০২১ সালের জুলাই মাসে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সেক্রেটারি কেন্দ্রীয় অসামরিক পরিবহন দপ্তরের সেক্রেটারির কাছে একটি চিঠির মাধ্যমে এই বিমান পরিষেবা চালু করার আবেদন জানিয়েছেন। তবে বিমান রাজ্য সরকার চালায় না। কেন্দ্রীয় সামরিক পরিবহন দপ্তর বিমান পরিষেবা দেয়। কিন্তু রাজ্যের পক্ষ থেকেও এয়ারপোর্ট এর পরিকাঠামো উন্নত করা হয়েছে।
Related Posts
নির্বাচনের আগে ক*ড়া নজরদারি: শিলদুয়ার থেকে অ*স্ত্রসহ যুবক ধরা পড়তেই বাড়ল পুলিশের তৎপরতা
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার করা হয়েছে পুলিশের নজরদারি, আর তারই ফল মিলল শিলদুয়ার এলাকায়। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে…
Share this:
তোর্ষা নদীর ভাঙ্গনে ঘুম উড়েছে শোলাডাঙ্গা এলাকার বাসিন্দাদের!
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দেয় কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায়। তবে দুদিন থেকে নদীর জলস্তর কমে যাওয়ায় তোর্ষা…
Share this:
মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই আসামে চলছে আলু পাচার
কোচবিহার:- মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসাম বাংলা সীমান্ত দিয়ে চোরাপথে আসামে পাচার হচ্ছে আলু।বক্সিরহাটের আসাম গেটে আলুর গাড়ি আটকে…
