প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে পালিত হচ্ছে সাত দিনের রাষ্ট্রীয় শোক। আর এই আবহে ভিয়েতনাম সফরে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এনিয়ে সোমবার তাঁকে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নতুন বছর উদযাপনের জন্য ভিয়েতনামে গিয়েছেন রাহুল। বর্তমান পরিস্থিতিতে তা শোভনীয় নয়। এভাবে কংগ্রেস সাংসদ মনমোহনকে অপমান করেছেন। বিজেপি রাহুল গান্ধিকে ‘পর্যটনের নেতা’ বলে কটাক্ষ করেছে। কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার মনমোহন সিংকে তাঁর স্মৃতিসৌধের জন্য নির্ধারিত জায়গায় দাহ না করে তাঁকে অপমান করেছে। তারপরই হাত শিবিরকে বিঁধল বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দেশ যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক পালন করছে, তখন রাহুল গান্ধি নতুন বছরকে উদযাপন করতে বিদেশে উড়ে গিয়েছেন।’ কংগ্রেসের তরফে পালটা প্রশ্ন ছুড়ে বলা হয়েছে, রাহুল যদি ব্যক্তিগতভাবে ভ্রমণে গিয়ে থাকেন, তাহলে বিজেপি নেতারা বিরক্ত হচ্ছেন কেন? প্রসঙ্গত, গত সপ্তাহে প্রয়াত হন মনমোহন সিং। তাঁর বয়স ছিল ৯২। দিল্লির নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
Related Posts
বিজেপি এবং সিপিআইএম ছেড়ে ফের তৃনমূল কংগ্রেসে যোগদান
ফের যোগদান তৃনমূল কংগ্রেসে।আজ রাজগঞ্জ ব্লকের মান্তদারিতে তৃনমুলের দলীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি এবং সিপিআইএম ছেড়ে ৩১টি পরিবারের প্রায় ১৫০জন কর্মী…
Share this:
কম দফায় নির্বাচনের প্রস্তুতি কমিশনের!
ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন CEC জ্ঞানেশ কুমার। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে…
Share this:
চলতি শীতকালীন অধিবেশনে দেশের বিরোধী জোটের ঐক্য-চিত্র এই প্রথম
‘আদানি’ ইস্যু যা পারেনি, তা-ই পারল ‘ধনখড় বিতর্ক’! রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এবং…
